বেসেছিলাম ভালো এক সুন্দরী নারীকে
ভেবেছিলাম চিরসথী করবোই তাকে
সেই রমনী আজ অন্যের ঘরনী
আমি জ্যামে আটকা বিজয় স্বরনী
কি করবো কপাল আমার।।
ভেবেছিলাম ছোটখুকি বড় হলে পরে
লাল শাড়ি পড়িয়ে পাঠাবো স্বামীর ঘড়ে
সেই ছোটখুকি আজ অনেক বড় হয়েছে
নিজের ভালো সে নিজেই বুঝতে শিখেছে
কি করবো কপাল আমার।।
নিয়েছিলাম ছোটখাট একটি চাকুরী
দু'চোখে স্বপ্ন ছিল বানাবো নিজের বাড়ি
স্বপ্ন আজও শুধু স্বপ্নই আছে
আয়নাতে চেয়ে দেখি কিছু চুলও পেঁকেছে
কি করবো কপাল আমার।।
সারারাত জেগে ছিলাম
আশা আসবে নতুন ভোর
কোথায় সে ভোর চারদিকে তো আধার
ঘড়ির দিকে চেয়ে ভ্যাবাচ্যাকা খাই
বুঝলাম এটা মেঘেদের কাজ কিচ্ছু করার নাই
কি করবো কপাল আমার।।
ধরেছিলাম কলম লিখব কবিতা গান
আমার কালিতে খেলে উঠবে নতুন প্রাণ
লিখতে গিয়ে দেখি কলমে কাঁলি নেই
কবি হওয়ার সাধ আমার ঘুঁচে গেল নিমেষেই
কি করবো কপাল আমার।।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



