এক কালের সুজলা সুফলা আমার এই দেশ। ১৯৭১ এ স্বাধীনতা অর্জন করার পর স্বাধীনতার সুফল আজ ও জাতি পায়নি। মানুষ যেমন দেখেছে ১৯৭১ এ পাক বাহিনীর অত্যাচার, দেখেছে রক্ষী বাহিনীর অত্যাচার আর এগুলাকে দেশের জনগন সময়মত সঠিক জবাব দিয়ে বীর জাতির পরিচয় দিয়েছে। আজ ২০১২ সালে এসে নানান সময়ে নানান সরকার দেশ পরিচালনা করে দেশকে তাদের নিজস্ব সম্পত্তি মনে করে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের সাথে আপমর জনতা সংশ্লিষ্ট ছিল। কিন্তু আপামর জনতা পেল আজ হত্যা,গুম,রাহাজানি,ধর্ষন,ছিনতাই আর অস্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। আজ গনতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন, আই টি বিশেষজ্ঞের মা, জাতির পিতার কন্যা, প্রতিবন্ধীদের কল্যানে নিবেদিত প্রানের মা, সন্ত্রাসীদের লালন পালন কারী, খুনের সাজাপ্রাপ্ত আসামী মওকুফ এর ইন্ধন দাতা অবলীলায় বেফাস কথা বলায় পটু এবং তার এই বাগ্মীতায় তার নিজ দলের লোকজন আচল এর নীচে হাত লুকিয়ে তালি দিলেও দেশের মানুষ কে অশান্তির চুড়ান্ত সীমায় পৌছেছে। সকাল শুরু হয় এক অজানা অস্থিরতার মধ্য দিয়ে। আশংকায় থাকতে হয় কখন টেলিভিশনে দেখতে হবে সাগর-রুনির মত বর্বর হত্যাকান্ড!, রাস্তার পাশের ঝিলে কখন লাশ ভেসে উঠবে, কখন দেখা যাবে মায়ের সামনে মেয়ের বিভতস লাশ, দেখা যাবে বাড়ী থেকে স্বামী ভালভাবে বের হলেও আতংকিত থাকতে হয় স্ত্রী কে ভালভাবে স্বামী বাড়ীতে আবার স্বাভাবিক সংসারে পাওয়া যাবে কিনা? আর রাজনৈতিক ব্যক্তিদের তো গ্যারান্টি ই নাই সরকার দলীয় নেতা-পাতি নেতা ছাড়া। সরকারের বিশেষ স্কীমে চলছে লুটপাট! এর মাঝে নতুন আকর্ষন কুইক রেন্টাল! আর দেশের মানুষ আবাসিক এলাকায় গ্যাস-বিদ্যুতের সংযোগ পায় না তথাপি মানসকন্যার বড় বড় ভাষনে আজ জনগন ত্যাক্ত বিরক্ত।জাতি আজ আর কিছু না হোক স্বাভাবি মৃত্যুর গ্যারান্টি চায়। সরকারদলীয় সোনার ছেলেদের অত্যাচারে আজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ কলুষিত। শিক্ষাঙ্গন গুলোতে সন্ত্রাসের জনপদ এ পরিনত, ছাত্রীদের প্রতি ইভটিজিং যেন স্বাভাবিক! আজ বাংলাদেশ ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত। আমাদের পিলখানায় সেনাবাহিনীর চৌকষ অফিসারদের হত্যা করে সীমান্ত ধ্বংস করে সেনাবাহিনীকে দুর্বল করে আজ দেশের সার্বভৌমত্বকে ধ্বংসের দিকে নিয়ে ভারতের করদ রাজ্যে পরিনত হওয়ার প্রমান দিয়েছে রেলমন্ত্রীকে অপসারনের ৩০ ঘন্টার মধ্যে মহারাষ্ট্রের চাপে দফতর বিহীন মন্ত্রীত্ব দিয়ে। তাই শত্রুর নখরাঘাতে আজ বিপদ সংকুল এই দেশ। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই! তাই তরুন এবং যুব সমাজকে এই আন্দোলনে একত্রিত হতে হবে। গনতন্ত্র রক্ষা করতে আজ তীব্র আন্দোলনের সময় চলে এসেছে। বিপন্ন গনতন্ত্র বাচাতে হবে, দেশ বাচাতে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। হটাও তাবেদার! প্রতিষ্টা কর জনগনের সরকার!
বিপদ সংকুল আজ আমার জন্মভুমি- হটাও তাবেদার! এসো দায়িত্ব নেই দেশ রক্ষার!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।