বাংলা সিনেমা দেখে মনে হত এর সব কিছুই বেশি ইমোশনাল এবং অনেক ক্ষেত্রেই আজগুবি। কিন্তু নিজের জীবনেই সেই বাংলা সিনেমার পরিনতি ঘটবে তা কি আর আমি জানতাম। বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন কারণে গন যোগাযোগ বিভাগে আমার যাতায়াত বেড়ে যায়। এর মধ্যে পরিচয় ঘটে শমর্ী এবং সোনিয়া (দুটি ছদ্ম নাম) নামের দুটির মেয়ের সঙ্গে। দুটোকেই আমার বেশ স্মার্ট মনে হত। অন্যান্য সাধারণ মেয়েদের থেকে বিভিন্ন ভাবে এরা কিছুটা আলাদা ছিল। বর্তমানে সাংবাদিকতা প্র্যাকটিস করছে দুজনেই। মাঝে মাঝে আমি আড় চোখে শমর্ী নামের মেয়েটির দিকে তাকাতাম। তাকে ভালও লাগত। এ পর্যন্তই। কারণ, আমি বিশ্বাস করতাম, আমাকে অনেক দুর যেতে হবে, আর তার জন্য চাই এইসবের আবেগের নিয়ন্ত্রন । আর ঈদের পর থেকে আমি এদের সাথে 1বারও কথা বলিনি। ফলে আমি নিজের অজান্তেই নামের উলোট পালট করে ফেলেছিলাম। আমি শমর্ীকে মনে করেছি সোনিয়া আর সোনিয়াকে মনে করেছি শমর্ী যাই হোক, হঠাৎ একদিন উজ্জল ভাই আমাকে একটি বিষয় ইঙ্গিত করে আমাকে জিজ্ঞেস করলেন আমি কারো সাথে প্রেম ট্রেম করি কিনা। আমি না বললাম। পরে কথায় কথায় তিনি আমাকে জানালেন শমর্ী আমাকে পছন্দ করে। আমি তো মেঘ না চাইতেই তুফান (সত্যিই তুফান) পেয়ে গেলাম । বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল এভাবে কিভাবে মিলে গেল। আমি আমার সম্মতির কথা উজ্জলভাইয়ের মাধ্যমে জানালাম। যদিও ওর সাথে এ বিষয়ে কোন কথা হয়নি । যাহোক, এ বিষয়ে উজ্জল ভাই, বাপিপ ভাই, সুজন ভাই সবাই আমার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মজা করত। কিন্তু আমার কোথায় যেন একটু খটকা লাগত। যেমন তাঁরা বলত, ও বেশি চঞ্চল, বেশি কথা বলে ইত্যাদি। কিন্তু আমি দেখতাম ও খুব কম কথা বলে, শান্তশিস্ট ইত্যাদি। এসব কারণে আমি ঠিক মেলাতে পারিনি। গতকাল একজন আমার সামনে এসে আমি যাকে শমর্ী বলে চিনি তাকে সোনিয়া বলে ডাক দিল। আমি ভাবলাম লোকটা নামে ভুল করল। তাই আমি পাত্তা দিলাম না। রাতের বেলায় বাপিপ ভাইয়ের কিছু কথায় আমি দারুণ দ্্বিধায় পড়ে গেলাম । অথচ গতকালই আমি তাকে একটি এস এম এস পাঠাই। আজ ভোর বেলায় আমি যখন ঘুম থেকে উঠি তখন গতকালের ঐ লোকের নামের ভুল এবং বাপিপ ভাইয়ের কথা, দুটো একসাথে যখন মনে পড়ল আমার বুক কেপে উঠল। কি সর্বনাশা কান্ড ঘটছে। আমি তখনই উজ্জল ভাইয়ের কাছে ফোন করি তার সাথে দেখা করি। আমি যখন উজ্জল ভাইয়ার সাথে দেখা করি, তখন তাকে আমার বলতেই ভয় লাগছে যদি আমার সন্দেহ সত্যি হয়ে যায়। তবুও সত্য সদা নিষ্ঠুর ভেবে বিষয়টা আলোচনা করতেই জানা গেল আমার বিশাল ভুলের কথা। অথ্যাৎ আমি যাকে শমর্ী বলে চিনি এবং যাকে আমার ভাল লাগে সে হল আসলে সোনিয়া আর আমাকে যার ভাল লাগে সে হল শমর্ী। পাঠকবৃন্দ আপনারা কি আমাকে বলতে পারেন, আমার এখন কি করা উচিৎ।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৫:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



