somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

তারেক জিয়ার রায় ও বাস্তবতা

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৩ ইং সালের ১৭ ই নভেম্বর বাংলাদেশের রাজনীতির আকাশে অনেকটা ব্যতিক্রমী দিন হিসেবে লিপিবদ্ধ হল । বি এন পির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, জিয়া পরিবারের অন্যতম যোগ্য উত্তরসূরী তারেক জিয়ার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে চলতে থাকা বাংলাদেশ দূর্ণীতি দমন কমিশন কর্তৃক আনীত বিদেশে অর্থ পাচার দূর্ণীতি মামলার রায় প্রকাশিত হল । দীর্ঘ পাঁচ বছরেরও কিছু বেশি সময় ধরে চলতে থাকা মামলাকে কেন্দ্র করে চমকপ্রদ নানা নাটকীয়তা , জল্পনা-কল্পনা, উত্তেজনা ছড়ানো সময় শেষে আদালত আজ মধ্যদুপুরে রায় প্রদান করল । রায় – তারেক জিয়ার বেকসুর খালাস ! বাঙালি জাতির একপক্ষ আশাহত হলেও চমককৃতের সংখ্যাই বেশী । দীর্ঘ দিনের জল্পনা কল্পনা থেকে এ রায় একেবারই ব্যাতিক্রম । তারেক জিয়ার পরিবার , শুভাকাঙ্খীরা এমনকি তারেখ জিয়া নিজেও বোধ করি এ রায় শুনে বিস্মিত হয়েছেন । অনেকেB রায়ের ব্যাপারে তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে রায়ের পক্ষে বলবেন নাকি বিপক্ষে বলবেন তার সিদ্ধান্ত নিতে পারছিলেন না । অবশ্য এ না পারার পিছনে অনেকগুলো যৌক্তিক কারন ছিল । ২০০৮ সালের পর থেকে বাংলাদেশের বিচারালয়ে যতগুলো মামলার নিষ্পত্তি হয়েছে তার প্রত্যেকটিতে কোন অদৃশ্য শক্তির প্রভাব পড়েছে । কথিত আন্তর্জাতিক ট্রাইবুন্যালে যুদ্ধাপরাধের মামলার রায় , সাম্প্রতিক সময়ের বিডিয়ার বিদ্রোহের রায় ছাড়াও রাজনৈতিক মামলাসমূহের রায়গুলোই এর জ্বলন্ত প্রমান । হাতে মোক্ষম সুযোগ থাকার পরেও আজ কেন আদালত এবং তাকে পরিচালনাকারী অদৃশ্য শক্তি তাদের নাগালে থাকা সুযোগের সদ্বব্যহার করল না । আজকের লেখা লিখতে গিয়ে ভয় হচ্ছে , আমি রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে অভিযুক্ত হই নাকি ? এরি সাথে সংশয়ের মধ্যে আছি কারন আমার আশ্রয় স্থল আমাকে তাড়িয়ে দেয় নাকি ? এতসব আশঙ্কার পরেও আমি আমার লক্ষ্য থেকে ফিরব না , অতীতেও ফিরি নি , ভবিষ্যতেও বিপরীত কিছু হবে না । তারেক জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল , দুদক এবং আওয়ামী সরকার দলীয় আইনজীবিরা মহামান্য আদালতের দরবারে সেটা প্রমাণ করতে না পারায় আদালত স-সম্মানে তারেক রহমানকে খালাশ দিতে বাধ্য হয়েছে । এখন প্রশ্ন হল – আসলেই কি স্বাক্ষ্য প্রমানের অভাবে আদালত তারেক জিয়ার উপর আনীত অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে মুক্তি দিল নাকি এর অন্তরালে অন্যকোন উদ্দেশ্য রয়েছে । আমার মত সল্পবুদ্ধির অনেকেই তারেক জিয়ার মুক্তির পিছনে অনেক ষড়যন্ত্রের গন্ধ পাবেন । তারেক জিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগের মূল দৃশ্যপটে আসলে দেখা যাবে এই মামলায় তিনি একা আসামী নন । তার সাথে আছেন তারেক জিয়ার বন্ধু পরিচিত চ্যানেল ওয়ানের মালিক গিয়াস উদ্দিন আল-মামুন । (২০০১-২০০৬) বি এন পির শাসনামলে মামুন প্রতাপশালী ছিলেন একথা অনায়াসে বলা চলে । তবে তারেক জিয়া যে একেবারে সাধু-সন্নাসীগোছের ব্যক্তি ছিলেন একথা বলা যায় না । মামুন যেখানেই যে সকল অন্যায় কাজ করেছে তার সম্মূখ দৃশ্যে তারেক জিয়ার নাম ব্যবহার করে বন্ধুত্বের পুরোপুরি ফায়দাকে কাজে লাগিয়েছেন । বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে গিয়ে তারেক জিয়াও দৃষ্টন্তমূলক কোন পদক্ষেপ গ্রহন করেন নি । অর্থের মোহ কাকে না অন্ধ বানায় ? হয়ত তারেক জিয়াকেও অর্থের মোহে মোহিত করে ফেলেছিল । তাদের দুই বন্ধুর মধ্যে একেবারেই যোগ-সাজোশ ছিল না একথা বলা যায় না । অর্থ পাচারের মামলায় প্রধান আসামী নির্দোষ এবং দ্বিতীয় আসামীর সাত বছরের সশ্রম কারাদন্ড সাথে ৪০ কোটি টাকা জরিমানা এটা মেনে নেয়া আসলেই কষ্টকর । তবে তারেক জিয়া বিবেকের আদালতে একেবারে নির্দোষ না হলেও সরকার এবং তাদের মিডিয়া যে ভয়াবহ বাড়াবাড়ি করেছে তাতে সন্দেহের অভাব নেই । বর্তমান প্রেক্ষাপটে তারেক জিয়ার দন্ড হলেও অবাক হওয়ার মত কিছু থাকত না । বরংচ সাজা না হওয়াই অবাক করার মত কান্ড । সরকারী দল বিরোধী দলকে যেভাবে দমন করে চলছে তাতে সরকারী দলের সবচেয়ে বড় বাধা এ দেশের আগামীর ভাবী প্রধানমন্ত্রীকে হাতের নাগালে পেয়েও সরকার কেন যে তাকে কঠোর কোন দন্ড না দিয়ে ছেড়ে দিবে তা অনেকের মত আমারও বিশ্বাস হচ্ছে না । চারদিকে কেবলি ধূয়োধ্বনি , সরকারী মদদপৃষ্ঠের আদালত কেন এমন সিদ্ধান্ত নিল ? আমার কথাটা আমার কাছেই বিশ্বাসযোগ্য হত না , যদি প্রধানমন্ত্রী তনয় জয়ের বিরুদ্ধে লাভানিল দূর্নীতি , আমেরিকায় অর্থ পাচারের অভিযোগ না উঠত । আওয়ামী সরকার দলীয় সকল নেতারাই উর্বর মস্তিষ্কের অধিকারী । হয়ত তাদের মহৎ হওয়ার খায়েশ জেগেছে । সরকারের খেলার পুতুল এ দেশের নাম সর্বস্ব স্বাধীন বিচার বিভাগ তারেক জিয়াকে খালাশ দিয়ে আবারও জাতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছে “ শেখ হাসিনা এবং খালেদা জিয়ার পরিবার সকল আইনের উর্ধ্বে । (২০০৮-২০১৩) এই সময়টাতে সরকারী দল বিরোধী দলের উপর যে অন্যায় , অত্যাচার ,জুলূম-নির‌্যাতন ,নিপীড়ন চালিয়েছে তা বি এন পি একটি রায়ের কল্যানেই ভূলে যেতে পারবে ? প্রধানমন্ত্রী অত্যন্ত কৌশলী ,বুদ্ধিমান এবং দূরদর্শী এতে সন্দেহ নাই তবে একটি রায়ের মাধ্যমেই সন্তানকে রক্ষা করতে পারবেন ? এ দেশে ন্যায় বিচার কামনা করা ঘোরতর অন্যায় তা সময় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে । আজকে রায়ের পরে ‍আদালত প্রাঙ্গনে সরকার পক্ষের আইনজীবিদের অনেক লম্ফ-জম্ফ প্রত্যক্ষন করলাম । তাদের দাবী তারা যথেষ্ট উপযুক্ত তথ্য দেয়ার পরেও ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন । সামান্য অংশের দাবি সামান্য সত্য হলেও আপনারা ভূলে যেতে পারেন না , ২০০৮ সালের পর আদালেতের প্রত্যেকটা সিদ্ধান্ত এ দেশের নীতিবান প্রত্যেকটা আইনজীবিকে আপনাদের মত কষ্ট দিয়েছিল । এদেশের প্রত্যেকটি আদর্শিত মানুষ বিবেকের কাছে বারবার প্রশ্ন করেও এ অন্যায়ের সন্তোষজনক কোন সমাধান পায় নি । অথচ আপনারা মাত্র একটি রায়েই এতটা মারমূখী ভূমিকায় অবতরণ করলে চলে ?

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×