গতকাল এরশাদ সাহেবের সংবাদ সম্মেলনেই মূলত নাটকের সূচনা । আজ অর্থ্যাৎ ১৮ ই নভেম্বর বেলা এগারোটায় সংবাদ সম্মেলন করে সাবেক রাষ্ট্রপতি জনাব হোসাইন মোহাম্মদ এরশাদ মহাজোট ত্যাগ করেছেন মর্মে ঘোষনা করেন , সাথে সাথে দেশের সংকটময় অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি প্রধান বিরোধীদল হয়ে ১৪ দলীয় তথা আওয়ামীলীগের বিরুদ্ধে তার জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহন করবে মর্মে ঘোষনা দেন । এ ঘোষনার সাথে সাথে সারাদেশে এবং দেশের বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে । চায়ের দোকানের সরু বেঞ্চে গরম চায়ের কাপ সামনে নিয়ে মানুষের নানামূখী কথার ফুঁলঝুড়িতে চায়ের দোকানগুলো উত্তপ্ত হয়ে ওঠে । বাক-বিতান্ডার যেন শেষ সীমা নাই । চরম উত্তেজনাকর মূহুর্তের মধ্য দিয়েই দুপুর গড়িয়ে বিকাল আসে । কাটায় কাটায় বিকাল তিনটা এগারো মিনিট । জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যেই সম্পন্ন হয় “সর্বদলীয় সরকারের” মন্ত্রীবর্গের শপথ অনুষ্ঠান । এ মন্ত্রী বা তাদের সমপদমর্যাদায় স্থান পেয়েছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ঝালকাঠী সদর আসনের সরকার দলীয় সংসদ সদস্য আমীর হোসেন আমু , ভোলার তোফায়েল আহমেদ । এছাড়া মহাজোটের শরীক ওয়ার্কাস পার্টির প্রধান রাশেদ খান মেনন জাতীয় পার্টি থেকে এরশাদ পত্নী রওশন এরশাদ ,আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমীন হাওলাদার । উপরের সবাই মন্ত্রী হিসেবে শপথ গ্রহন করলেও প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু ও দৈনিক যুগান্তর সম্পাদক সালমা ইসলাম । রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ এদেরকে শপথ বাক্য পাঠ করান । এছাড়াও নবম জাতীয় সংসদে যে সকল মন্ত্রীরা ছিলেন তারা সকলেই পদত্যাগ পত্র জমা দিলেও তাদের মধ্য থেকে ১২ জনের পদত্যাগ পত্র গ্রহন না করে তাদেরকে মন্ত্রী হিসেবে বহাল রাখা হয়েছে । এরা হলেন আওয়ামীলীগের আবুল মাল আব্দুল মুহিত , সৈয়দ আশরাফূল ইসলাম , বেগম মতিয়া চোধুরী , ড. দীপু মনি , ওবায়দুল কাদের , ব্যারিষ্টার শফিক আহমেদ , নুরুল ইসলাম নাহিদ , আব্দুর রাজ্জাক , মহীউদ্দীন খান আলমগীর , ও হাছান মাহমুদ । জাতীয় পার্টি থেকে জি এম কাদের জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু । টেকনোক্র্যাট মন্ত্রীর পদ না থাকায় জাতীয় পার্টির জিয়াউদ্দিন বাবলূকে উপদেষ্টা করা হয়েছে । এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূঁঈয়া । সুতরাং আওয়ামীলীগের ১০ জন , জাতীয় পার্টির ৮ জন ,বামদলের ২ জন এবং প্রধানমন্ত্রীকে নিয়ে মোট ২১ জনের সর্বদলীয় সরকার গঠিত হল । শপথ অনুষ্ঠানের পর তাৎক্ষনিক ভাবে শপথ পাঠকারীদেরকে তাদের দফতর ভাগ করে দেয়া হয়নি । তবে আশা করা হচ্ছে দুই একদিনের মধ্যেই তাদের দফতর বুঝিয়ে দেয়া হবে । এতো গেল ১৮ তারিখের রোজনামচা । কিন্তু শপথ অনুষ্ঠানের পর দেশের সার্বিক ভবিষ্যত নিয়ে কতগুলো প্রশ্ন ও সংশয়ের উদ্রেক হয়েছে । বাংলাদেশের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০ টি । এর মধ্য থেকে মাত্র ৪ টি দলের সমন্বয়ে সর্বদলীয় সরকার গঠন করা হল ! এটাও বড় কথা নয় যে ৪ টি দলকে নিয়ে সর্বদলীয় সরকার গঠন করা হল তারা সবগুলোই আওয়ামীলীগ সমমনা এবং তারা ২০০৮ সালের সংসদ নির্বাচনে একই জোটভূক্ত হয়ে নির্বাচন করেছিল । তাতেও সমস্যা ছিল না , যদি সর্বদলীয় সরকারে বি এন পি থেকে কোন সদস্য থাকত । বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বি এন পি সংবিধানের ১৫ তম সংশোধনী অনুযায়ী তত্ত্ববধায়ক ব্যবস্থা বাতিলের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে , শুরু থেকেই তারা এটার বিরোধিতা করে আসছে এবং তখন থেকেই সর্বদলীয় সরকার ব্যবস্থা বিলোপ করে তত্ত্ববধায়ক ব্যবস্থা পূর্ণবহাল করার দাবীতে আন্দোলন করে আসছে । তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বি এন পি থেকে বারবার বলা হয়েছে তারা সর্বদলীয় সরকার ব্যবস্থায় নির্বাচনে যাবে না । প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেত্রীর কাছে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের দীর্ঘ সময়ের টেলিফোনালাপও সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে । আওয়ামীলীগের কর্মপরিকল্পনা দেখে মনে হয় তারা যে কোনো কিছুর বিনিময়ে নির্বাচন তুলে নেবেন পক্ষান্তরে বি এন পির নিরন্তর প্রচেষ্টা , কিভাবে নির্বাচন প্রতিরোধ করা যায় । বি এন পির এক দাবী , তত্ত্ববধায়ক ব্যবস্থা পূর্ণবহাল ওদিকে আওয়ামীলীগের তরফ থেকে জানানো হয়েছে কেয়ামত হয়ে গেলেও এ দেশে আর তত্ত্ববধায়ক ব্যবস্থা ফিরে আসবে না । বর্হিবিশ্বের চাপ এবং মাঠ দখলের লড়াইয়ে বি এন পি এতদিন চরম ভাবে এগিয়ে ছিল । কেননা আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার হুঁশিয়ারী দিয়ে বলেছে সবদলের অংশগ্রহন ব্যতীত কোন নির্বাচন গ্রহনযোগ্য হবে না । বি এন পি ব্যাপক প্রচার চালিয়ে তিন চতুর্থাংশের মত জনমত তাদের পক্ষে নিয়ে গিয়েছিল । সরকারী দল দিধান্বিত হয়ে পড়েছিল , তারাও যে তত্ত্ববধায়ক ব্যবস্থা নিয়ে পুনরায় ভাবে নি সে কথা নিশ্চিত করে বলা যায় না । কিন্তু হঠাৎ করেই আস্তে আস্তে ফর্সা হতে থাকা বাংলার আকাশে আগমন ঘটতে শুরু করেছে ঘন কালো মেঘ । অতীতের মত এ ধ্বংসাত্মক অবস্থার ভূমিকার অবতারনা ঘটানোর জন্য বিতর্কিত এরশাদ সাহেবের আবারও উত্থান । বিগত দিনগুলোতে তিনি তার বিভিন্ন সভা-সেমিনারে বার বার ঘোষনা দিয়েছিলেন , তিনি আর নতুন করে কোন বিতর্কে জড়াবেন না । মানুষ এখন আর তাকে স্বৈরশাসক বলেন না । তিনি ভবিষ্যতে এমন কোন কাজ করবেন না যাতে আবারও মানুষ তাকে স্বৈরশাসক বলে । সাম্প্রতিক সময়ে তিনি এক বক্তৃতায় বলেন “ সংবিধানের ১৫ তম সংশোধনী গ্রহনযোগ্য নয় । এটা গনতন্ত্রের সাথে সাংঘর্ষিক । কাজেই আমি যদি সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনে যাই তবে মানুষ আমার মুখে থুতু নিক্ষেপ করবে ” । কিন্তু ১৮ তারিখের শপথের পর-পরই তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন , দেশের যে সংকটময় অবস্থা তাতে আমি যদি নির্বাচনে না যাই তবে মানুষ আমার মুখে থুতু দেবে । এরশাদ সাহেবের অতীতৈর কথামালার সাথে বর্তমান কথামালার বিস্তর পার্থক্য থাকার কারনে অনেকেই তার কথাকে পাগলের প্রলাপ হিসেবে ধরে নিয়েছেন এবং এ মর্মে মত দিয়েছেন যে , দেশে যে আশু ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে তার জন্য তিনিই দায়ী থাকবেন । তার বিরুদ্ধে সারাদেশে ঝাড়ু , জুতা মিছিল শুরু হয়েছে । বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে তাকে অবাঞ্ছিত ঘোষনা করা হয়েছে । তার প্রতিকৃতিতে মানুষ মলমূত্র , থুতু নিক্ষেপ করছে সাথে সাথে তা পুরিয়ে দিচ্ছে । তার কপালে আরও কত কি আছে তার খবর বিধাতাই ভাল রাখেন । অতীতের নির্বাচনে না যাওয়ার ব্যাপারে যে সকল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন তার থেকে এত সহজেই পদস্খলনের কারন অনেকেই খুঁজে ফিরছেন । তবে লোকমূখে ভেসে বেড়াচ্ছে , ভারতের দেয়া বিপুল পরিমান অর্থই তাকে আবার দালালী করার পথে উৎসাহ দিচ্ছে । ওই যে কথায় বলে “ গাড়ী আর নারীতেই এরশাদের যত দূর্বলতা ’ । একথাটাকে শেষ বয়সে তিনি আবারও সত্যায়ন করে দিলেন । তাইতে “ মহা-বেঈমান ” “পল্টিবাজ” “ থুতুবাবা ” শব্দগুলো যেন এরশাদের সাথেই বেশী মানানসই ।
দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
যে পথে তুমি গেলে
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।