somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

ব্লগার নিলয় হত্যাঃ কি হচ্ছে ?

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলতি বছরের ৪র্থ নম্বরের মুক্তমনা হিসেবে শুক্রবার দুপুরে রাজধানীর একটি বাসায় খুন হলো নিলয় নীল নামের একজন ব্লগার । অতি ক্ষুদ্র একজন ব্লগার হিসেবে হত্যার শিকার হওয়াদের প্রতি আমার সহানুভূতি অবশ্যই থাকা উচিত এবং সত্যি বলতে যতটুকু থাকা উচিত তার চেয়ে কোন অংশে কম নাই । তবে দ্বিধায় রয়েছি কেননা, তাদের প্রতি সহানুভূতির গভীরতা কতটুকু হওয়া উচিত তা কিভাবে নিরূপন করি ? দেশের অন্যান্য হত্যাকান্ডের তুলনায় আনুপাতিক হারে ব্লগার হত্যার সংখ্যা কি খুব বেশি ? যেহেতু খুন হওয়া ব্লগাররা মুক্তমনা দাবীদার তাই তাদের প্রতি সবার দৃষ্টি একটু আলাদা কিন্তু দেশের অন্যান্য পেশাজীবিদের মধ্য থেকে যতগুলো মানুষ খুন হয়েছে তার তুলনায় এটা কি কোন সংখ্যার মধ্যে পড়ে ? মানুষ হিসেবে প্রতিটি মানুষের প্রতি অত্যাচার, নির্যাতন, হত্যা আমাকে নিভৃতে কাঁদায় । ব্লগার নিলয় নীলও যেহেতু মানুষ তাই তার জন্য সমবেদনা রইল কিন্তু যুক্তির বাইরে গিয়ে তার জন্য কাঁদতে পারছি না বলে দুঃখিত ।


এখন পর্যন্ত যে কয়জন ব্লগার খুন হয়েছে তারা তাদের জীবদ্দশায় এবং তাদের মৃত্যুর পর তাদের প্রত্যেকের অনুসারীরা দাবী করেছে তারা ধর্মীয় গোঁড়ামীর বিরুদ্ধে সোচ্চার ছিল । একজন সাধারণ পাঠক হিসেবে এ দাবীর সাথে একাত্মতা ঘোষণা করি কিন্তু যে ব্লগাররা ইতোপূর্বে খুন হয়েছে তারা ধর্মের কতটুকু জানতেন ? আর ধর্মের সমালোচনা বলতেই তাদের মস্তিষ্ক থেকে কেন শুধু ইসলামের মিথ্যা সমালোচনা বের হত ?


পৃথবীতে যতগুলো ধর্ম-ব্যবস্থা প্রতিষ্ঠিত রয়েছে তার প্রত্যেকটির বিপুল পরিমান সমর্থক গোষ্ঠী রয়েছে । তাদের সবাই মানসিকতা একরুপ হবে এমনটা আশা/দাবী করা আর স্বর্গে বসে ঢেঁকিতে পাড় দেয়ার আশা করা সমজাতীয় । প্রত্যেকটি ধর্মের অনুসারীদের কাছে তাদের ধর্ম শুদ্ধ ও সঠিক । কাজেই যখন সে ধর্মের ব্যাপারে কেউ মনগড়া অভিযোগ উত্থাপন করে কিংবা যুক্তির নামে বিদ্বেষ ছড়ায় তখন তা ধর্মের বিরুদ্ধে গেলে কলম চর্চাকারীদের ওপর খড়গ আসবে সেটা তো জানা কথা তাই বুদ্ধিমানরা অনেক আগেই একটি ভিন্ন যুক্ত দিয়ে সব ব্যাপারে ঢালাওভাবে সমালোচনা করতে নিষেধ করেছেন ।


ব্লগার হত্যার পূর্বা-পর সরকারের এ বিষয়ে অবস্থান বেশ রহস্য জনক মনে হচ্ছে । তারা কি ব্লগারদের পক্ষে না হত্যাকারীদের পক্ষে তা স্পষ্ট নয় । তাদেরকে যে কোন একপক্ষে অবস্থান করতে হবে । হয় তারা ব্লগারদের মুক্ত চর্চার নামে আবোল-তাবোল বলার ওপর নিষেধাজ্ঞা জারি করবেন নতুবা যারা ব্লগারদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন । আপাতত সরকারকে এর কোন অবস্থানেই দেখা যাচ্ছে না ।


প্রত্যেকবার ব্লগার হত্যার পর উপমহাদেশের তালেবান-আলকায়েদা দাবীদাররা দাবী করছে তারাই হত্যাকান্ড ঘটাচ্ছে । তবে কি এদেশেও তালেবান-আলকায়োদা ঢুকে পড়েছে নাকি কোন ফায়েদা পার্টি এর পেছনে কলকাঠি নাড়ছে তা গভীর ভাবে খতিয়ে দেখা উচিত । কিন্তু কাজটা করবে কে ? ফেব্রুয়ারী মাসে হত্যার শিকার হওয়া অভিজিৎ রায়ের হত্যা তদন্তে এফবিআই এসে ঘুরে যাওয়ার পর যখন এদেশের পুলিশ দাবী করে তাদের কাছে হত্যাকারীদের কোন ক্ল্যু নাই তখন আর সাধারণ মানুষের কিছু বলার থাকে কি ! দর্শক মোরা দর্শক !! আর কি বলার আছে ?

রাজু আহমেদ । কলামিষ্ট ।
facebook.com/raju69mathbaria/
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×