এক দার্শনিক বলে ছিলেন নেতার বৈশিষ্ট বলতে গিয়ে বলেছিলেন নেতা তিনিই, যিনি যাত্রি বোঝাই একটি নৌকা দিয়ে দূর্গম নদী পাড়ি দেওয়ার সময় আকাশ মেঘাচ্ছন্ন কিন্তু ঝড় নামেনি এই কঠিন মূহুর্তে মানুষ দের সাহস এবং মনোবল দিয়ে ভয়ংকর পরিস্ততি সামলে নিয়ে মানুষ মনে এই বিশ্বাস জাগাতে পারে যে, আজকের এই কঠিন পরিস্থিতিতে উনি না থাকলে হয়ত নৌকা ভর্তী যাত্রি দের কেউই প্রাণে বেচে আসতে পারতেননা তাকে নেতার বৈশিষ্ঠ বলে। আজকে বাংলাদেশে কিছু সুযোগ সন্ধানী ব্যাক্তি এদেশের বিশাল বেকারত্বের সুযোগ নিয়ে যুবক, ছাত্র ও বেকার ভাইবোনদের বড় বড় স্বপ্ন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে বিশাল অংকের টাকা এদের মধ্যে এম এল এম (মাল্টি লেভেল মার্কেটিং) নেট ওয়ার্ক মারাত্নক ব্যধি আকারে রূপনিচ্ছে। যব সমাজের মধ্যে এই ব্যাধিটা এমন ভাবে ছড়িয়ে পড়ছে তারা নাওয়া খাওয়া ভুলে এই নেশায় বিভোর হয়ে ঘুরছে তাদের মগজকে এমন ভাবে ধোলাই করছে তারা এর মাঝে জীবনের সবচেয়ে বড় সফলতার সন্ধান খোজছে। এই নেশাটা ছাত্র সমাজের মধ্যে বিড়াট ব্যধি আকারে ছড়িয়ে পড়ছে..... তাদের মুখের সুন্দর সুন্দর কথা সুনলে মনে হয় যেন এখনই নেমে পড়ি এই নেট ওয়ার্কের কাজে। ছাত্ররা লেখা পড়া বাদর দিয়ে খোজছে কাস্টমার কাউকে সুন্দর সুন্দর কথার জালে আটকিয়ে একটু সামান্য পায়দা লুটার।
বিষেশ করে আমরা বাঙালী জাতীরা হুজুগে বিশ্বাসী হুজুগের টানে অনেক কিছুই আমরা করে ফেলি আনেক সময়ই দেখা যায় এই হুজুগ সাপে নেউল হয়। কথিত এক পটকা বাজের সাথে আমার দেখা সেদিন বিজয় নগর মোড়ে সে খুব গর্বের সাথে পরিচয় দেয় আমি অমুক অলটাইম নেটওয়ার্কার আমার তাদের মনোবল দেখে ভালই লেগেছে তবে তা যদি ধান্দাবাজির না হয়ে যদি হত দেশ গড়ার স্বপ্ন, কোন কিছু সৃষ্টিশীল মানসিকতার। আমি তদের ধন্যবাদ জানাতাম নির্দিধায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


