আমার মনে হয় শুধু আমি না, পুরা বাংলাদেশ এখন কোয়ার্টার ফাইনাল জ্বরে ভুগছে, তাই অন্য কিছু বাদে শুধু ভাবছি জয়ের কথা।
আমার মতে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের স্কোয়াডটা এরকম হওয়া উচিতঃ
১। তামিম(যেহেতু বাদ দেওয়া সম্ভব না, ম্যাক্স ফেয়ারনেস মাইখা পুরা বাংলাদেশকে ইমপ্রেস করে ফেলসে)
২। মমিনুল(একটা সহজাত প্রতিভা এভাবে বসিয়ে রেখে নষ্ট করা উচিত না, ওর অনেক কিছু আছে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মত)
৩। সৌম্য(ছেলেটা দারুণ ফর্মে আছে)
৪। রিয়াদ(অটো চয়েস, এই মুহুর্তে সেরা ফর্মে আছে)
৫। সাকিব(অটো চয়েস, একটু দায়িত্ব নিয়ে দেখেশুনে ব্যাট করা উচিত)
৬। মুশি(অটো চয়েস, মিঃ ডিপেন্ডেবল)
৭। সাব্বির(এই পর্যন্ত আমার দেখা বাংলাদেশের সেরা একজন ফিনিশার সে, একজন ভালো ফিল্ডার ও বটে, অনেক দূর যাবে সে)
৮। নাসির(ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে, যেকোনো একদিন ঝড় তুলতে পারে ব্যাট হাতে। আর ভারতের রান করার ক্ষমতা মাথায় রেখে নিচের দিকে হিটার ব্যাটসম্যান রাখা উচিত)
৯। মাশরাফি(ক্যাপ্টেন, অটো চয়েস, ভারতের ত্রাস)
১০। রুবেল(অটো চয়েস, ম্যাচের যেকোনো মূহুর্তে খুশী(হ্যাপী না) বানাতে পারে পুরা ১৬কোটি মানুষকে)
১১। তাসকিন(ভারতের পেস দুর্বলতার কথা মাথায় রেখে তিন পেসার খেলানো উচিত, আর প্রয়োজনীয় ব্রেক থ্রু এনে দেওয়ার ক্ষমতা আছে)
আমার মতে এই মূহুর্তে এটাই বাংলাদেশের সেরা একাদশ। আটজন ব্যাটসম্যান দরকার কেননা হাই ভোল্টেজ ম্যাচ, টপ অর্ডারে কোনো অঘটন ঘটলে সামাল দেওয়া সম্ভব, আর ভারতের বিপক্ষে আর যাই হোক ৩০০+ রান মাথায় রাখতে হবে।
লম্বা ব্যাটিং লাইন-আপ, কন্ডিশন অনুযায়ী তিনজন পেসার, সাকিব মেইন স্পিনার, ভারত যেহেতু স্পিন ভালো খেলে তাই শুধু শুধু আরেকজন স্পেশালিস্ট স্পিনার নিয়ে লাভ নাই। পার্ট টাইমার হিসেবে রিয়াদ, নাসির, সৌম্য, সাব্বির, মমিনুল তো আছেই। নিজেদের দক্ষতা অনুসারে খেললে এই টীম যেকোনোদিন যেকোনো টীমকে হারানোর ক্ষমতা রাখে।
আপনাদের মতামত জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন। ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




