এখন নয়, যখন একা হয়ে যাবে তুমি,
চারপাশ নিরব শুন্যতা, ঠিক তখন,
এখন তোমাকে ঘিরে প্রচন্ড ভীড়, কোলাহল
উন্মত্ত খেলা, দেয়া নেয়া প্রকাশ্য আহবান,
আমি কোনো পেশাদার জুয়াডী নই
অথবা বিলাসী প্রেমিক,
ভালোবাসা নিলাম করে-
আনন্দ কিনতে চাইনি কোনোদিন।
এখন নয়, যখন তুমি শুধু একা হয়ে যাবে,
অথবা ক্লান্ত দেহে ঘুমাতে যাবে ঠিক তখন,
এখন তোমার পাণ পাত্র,
উজাড় হয় যৌবণ রাত্রিতে-
যখন শুন্য পাত্র পড়ে থাকবে-
জটিল পিপাশায়, ঠিক তখন।
এখন নয়, যখন দূরে চলে যাবো,
অথবা মরে যাবো ঠিক তখন,
একবার হলেও মনে হবে তোমার,
শুন্যতায় আমিও বন্ধু ছিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


