বন্ধু আমি এক কাল পোকা তোমার ফসলে,
অথবা অন্য কারো, যেখানে দারুন খরা।
অবহেলায় ভূল বীজ, নষ্ট বীজ বোণা-
আগাছায় ভরা পরিত্যাক্ত শস্য ক্ষেত।
এখানে বালি জমা ভরাট শুষ্ক নদী
হাঁটু জল, জোয়ার আসবেনা কোনো কালে
কাশফুলে ভরা বালুচর দেখবেনা,
এখানে দুঃখের শিলায় চাপা হলুদ হ্বদয়।
কিন্তু সেদিন আমিও ছিলাম,
তোমার সাথে রাজপথে, মিছিলে, বিপ্লবে-
বন্ধু আমার, আমাকে মনে পড়ে কি?
ভালোবাসায় অথবা বেদনায়?
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৮ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


