somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিতলীরা......

২৪ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিচ্চি তিতলীটার আজ খুব মন খারাপ।স্কুল থেকে ফিরে চেন্জ না করে বেবীডলটা গাল ফুলিয়ে বসে আছে সেই কখন থেকে,আর অপেক্ষায় আছে ডোরবেল এর শব্দ শোনার জন্য,কখন বাবা ফিরবে আর সে বাবার কোলে উঠে তাকে জড়িয়ে ধরবে।

প্রতিদিন বাবা অফিস থেকে ফিরলেই সে খুলে বসে তার নালিশের খাতা।কতো নখরা,বাহানা,আবদার ,নালিশ..উহ...
কেনইবা নালিশ করবেনা শুনি??বুঝলাম তিতুন ওর একমাত্র ভাই,ছোট ভাই,তাই বলে সে কি তার বোনকে খামচি দেবে,তার শখের ডলস্ হাউজ ভেংগে দিবে,তার রং পেন্সিল দিয়ে মেঝেতে আকিবুকি খেলবে,কিংবা বোনের চুলের ঝুটি ধরে টানবে!!
সত্যিইতো তিতুন ভারী দুষ্টু, সবার আদর পেয়ে পেয়ে খুব পাজী হয়ে গেছে ছেলেটা,বাবার কথা এখন সে থোরাই কেয়ার করে!!
কিন্তু আজ পিচ্চি তিতলী তার গুল্টু গুল্টু চোখগুলো জল ছলছলে করে গালে হাত দিয়ে জানালার পাশে বসে আছে।তিতুন ওকে এভাবে বসে থাকতে দেখে আরো জ্বালাতন করছে।দাদুমনি কয়েকবার খাইয়ে দিতে এসেছে,ও খায়নি।ওভাবেই চুপচাপ বসে আছে।কি যে হলো মেয়েটার আজ কে জানে......।

চিলেকোঠায় তিতলীদের ছোট্ট একটা বাসা,ঠিক যেন ছোট্ট একটা বাবুই পাখির বাসা,যেখানে থাকে পিচ্চি তিতলী বুড়ি,মহাদুষ্টু একটা ছেলে তিতুন যে কিনা তিতলীর ভাই,ওদের দাদুমনি,আর বাবা।তিতলীটা জানে ওদের মামনি অনেক দুরে থাকে ওদের থেকে।বাবা বলেছে মামনি থাকে আকাশে পরীর দেশে,ঐ যে লালপরী-নীলপরী যে দেশে থাকে আর অনেক তারা থাকে।
প্রতিদিন সন্ধ্যার পর বাবা তাদের দু'জনকে কোলে নিয়ে ছাদে বসে গল্প শোনায়-বাঘের গল্প,জুজুবুড়ির গল্প,দৈত্যের গল্প,আর মামনির গল্প।
বাবা বলে,আকাশের যতগুলো তারা আছে, তার মাঝে যেটা সবচেয়ে বড় সেটাই মামনি।ছোটবেলায় তিতলী আর তিতুন মামনিকে খুব জ্বালাতো জন্যে মামনি রাগ করে ওখানে চলে গেছে,কিন্তু সবসময় দেখে দুষ্টু দুটা কি করে।যেদিন থেকে তিতলীবুড়ি আর দুষ্টু তিতুন খাওয়া নিয়ে ঝামেলা করবে না,ঝগড়া মারামারি করবেনা সেদিন মামনি আবার ওদের কাছে ফিরে আসবে।একটা বিষয় তিতলী বুঝে পায়না মামনির কথা বলতে গেলেই বাবার চোখে কেন বারবার ময়লা যায় আর বাবা চোখ মুছে।

""টিংটং""
বাবা এসেছে।দাদুমনি দরজা খুলে দিতেই তিতলী দৌড়ে গিয়ে ওর বাবার বুকে ঝাপিয়ে পড়ে।হঠাৎ অঝোরে কাদতে শুরু করে মেয়েটা।ঘাবড়ে যায় বাবা,দাদুমনি সবাই।
"কি হলো আমার মামনিটার,কাদছো কেনো বোকা মেয়ে?"
তিতলী কিছু না বলে কেদেই চলে।বাবার আদর,পাপ্পি,চকোলেট কোনো কিছুতেই থামছেনা মেয়েটা।বাবা তিতুনের দিকে তাকাতেই সে ঘাড় নাড়িয়ে না সূচক ভংগি করে,সে যে আজ কিছু করেনি সেটাই হয়তো বোঝাতে চাইছে।
কি যে হলো মেয়েটার কে জানে?তিতুনটাও বোনের কান্না ডেখে একদম চুপসে যায়,ঘুরঘুর করতে থাকে বোনের চারপাশে।

বাবা ফ্রেশ না হয়েই ডলটাকে নিয়ে ছাদে চলে যায়,তখনো ফুপিয়ে ফুপিয়ে কেদে চলেছে তিতলী।উইকএন্ডে ঘুরতে নিয়ে যাবো,কালই তোমাকে বার্বি কিনে দিবো,অনেকগুলো কালার পেন্সিন কিনে দিবো,চকলেট ও দিবো...বাবার এইটাইপ এর প্রমিজ শুনে কিছুটা শান্ত হয় সে।কান্না থামালেও বাবার গলা জড়িয়ে ধরে চুপ করে বসে থাকে ও।
মেয়েকে কিছুটা শান্ত দেখে বাবা জিজ্ঞেস করে-"কি হয়েছে বলোতো আমার ছোট্ট পরীটার?তিতুন পচাটা কি তোমায় চিমটি দিয়েছে,পুতুল ফেলে দিয়েছে,দাদুমনি বকেছে?বলো মামনি কি হয়েছে?বাবাকে বলবেনা?"
ছোট্ট তিতলী তার কান্না কান্না মুখটা তুলে বাবার দিকে তাকিয়ে বলে,"জানো বাবা, আজ স্কুলে মিস সবাইকে বলেছিলো সবার মামনিকে নিয়ে লিখতে।আমি লিখেছি আমার মামনি আকাশে থাকে,তারা আর লাল-নীল পরীদের সাথে।আমার বন্ধুরা আমার লেখা পড়ে খুব হেসেছে,আমি নাকি মিথ্যা লিখেছি,পরীর দেশে নাকি শুধু পরীরাই থাকে।বলো বাবা আমি কি মিথ্যা বলেছি?তুমিই তো বলেছো মামনি পরীর দেশে থাকে,বলো আমি কি ভুল বলেছি?ওরা কেন এভাবে হাসলো,ওরা আমাকে কেনো লায়ার বললো?তুমি ওদের খুব করে বকে দিও আচ্ছা বাবা।বলো বকবেনা?আর মামনিকে বলো যেনো খুব তাড়াতাড়ি চলে আসে,বলে দাও আমরা দুজন লক্ষী হয়ে যাবো,আর দুষ্টুমি করবোনা,প্লিজ বাবা মামনিকে বলো,প্লিজ"

কথাগুলো বলে আবার কান্নায় ভেংগে পড়ে তিতলী,বোনের কান্না দেখে তিতুনও কান্না শুরু করে দেয়।
বাবা ভেবে পায়না কি বলবে ওদের?কি করে বোঝাবে এই অবুঝ শিশু দুটিকে,কোন ভাষায় তাদের বোঝাবে তাদের মামনি ফিরে গেছে না ফেরার দেশে,যেখান থেকে আর কখনো ফিরে আসবেনা তাদের কাছে।মা হারা পাঁচ বছরের তিতলী আর তিন বছরের তিতুন,এই বাচ্চা দুটোকে কি করে আগলে রাখবে সে?সে কি করে ফিরিয়ে দেবে তাদের মায়ের মমতা,সে ক্ষমতা যে তার নেই।

দুটি দেবশিশু বুকে আগলে ধরে চোখভরা জলে নির্বাক হয়ে তাকিয়ে থাকে সে শূন্য আকাশের দিকে।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৪১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×