somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আট মাসেই ইমেজ সংকটে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান উধ্বর্গতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ক্রসফায়ার বিতর্ক, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, বিদ্যুৎ ব্যবস্থার আশু উন্নয়ন না হওয়াসহ টিপাইমুখ বাঁধ ইস্যুতে সরকারের প্রতি সাধারণ মানুষ ক্রমশ আস্থা হারাচ্ছে। তার ওপরে মড়ার উপর খঁড়ার ঘায়ের মত ক্ষমতাসীন দলের নেতা ও মন্ত্রীরা যেভাবে পরস্পরের বিরুদ্ধে বিষোদগারে মেতে ওঠেছেন তা সাধারণ মানুষের কাছে রীতিমতো হাস্যরসের খোঁড়াক হয়ে দাঁড়িয়েছে। চলতি বছর ৬ জানুয়ারি সরকার গঠনের আট মাসের মাথায়ই ক্ষমতাসীনদের লক্ষ্যভ্রষ্ট ও শৃঙ্খলহীন আচরণ একদিকে দেশবাসীকে যেমন হতাশ করে চলেছে। অপরদিকে বর্তমান সরকারের মেয়াদকালে তাদের নির্বচনি অঙ্গিকার ও দীর্ঘকালীন পরিকল্পনা ভিশন-২০২১ এর কতটা লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে তা নিয়ে যৌক্তিক সংশয় রয়েছে। অথচ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এই দলটি দিন বদলের সনদ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে আশাব্যঞ্জক পদযাত্রাই আরম্ভ করেছিল। রাজনৈতিক বোদ্ধারা মনে করছেন, একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় রাষ্ট্রের সুদক্ষ নেতৃত্বের প্রয়োজন অপরিহার্য। মূলত এই নতুন নেতৃত্বের কারণে উভয়ক্ষেত্রে আনকোরাদের পদায়ন ও পদবঞ্চিতদের ক্ষোভের কারণই ক্ষমতাসীন দলের সম্মুখ যাত্রাকে কঠিন করে তুলেছে। অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে, ক্ষমতাসীনদের সর্বত্রই এখন শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। দলের নেতা ও মন্ত্রীরা বিরোধী দলের আক্রমণাতœক বক্তব্যকে খণ্ডন না করে হরদম নিজেদের মধ্যেই পরচর্চায় লিপ্ত থাকার প্রতিযোগিতা শুরু করেছেন। একে অপরের বিরুদ্ধে মিডিয়ার সামনে হরহামেশাই বক্তব্য রেখে চলেছেন। যা দেশবাসীর কাছে সরকারের ও প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণœ করছে। সাধারণ মানুষ এসব নেতাদের পরষরবিরোধী বক্তব্য ও অবস্থানকে গৃহবিবাদের সূত্রপাত বলে মনেই করছেন। রাজনৈতিক বোদ্ধারা ভবিষ্যতের জন্য এটিকে অশনিসংকেত হিসাবেই দেখছেন। । বিশেষ করে দ্রব্যমূল্য কমানো ও নিয়ন্ত্রণে রাখা এ সরকারের নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ ইস্যু। কিন্তু সরকার প্রতিষ্ঠার আট মাসের মাথায়ও দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে পারেনি সরকার। আইনশৃúখলা পরিস্থিতির ক্রমাবনতিতে মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। টেন্ডারবাজির ভয়াবহতায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের ত্রাসে আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা। অথচ দায়িত্বপ্রাপ্তরা পরিস্থিতির আরো উন্নতি হবে বলে আশ¡াস দিয়েই দায়িত্ব শেষ করে গেছেন। হচ্ছে। সচেতন মানুষ এই নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে।এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সরকার ও দলের এই ত্রাহি অবস্থাকে সাময়িক বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে বলেন, এসব ঘটনার বারবার পুনরাবৃত্তি অবশ্যই দল ও সরকারের জন্য ক্ষতিকর। সূত্র :শীর্ষ নিউজ

Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×