somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রেন স্ট্রোকের ৮ লক্ষণ

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারণ কিছু বিষয় না জানার কারণে আমরা অনেক সময় কাছের মানুষদের হারিয়ে বসি। আমরা কখন বুঝতে পারবো কোন ব্যক্তি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন? স্ট্রোকের বিশেষ কিছু লক্ষণ রয়েছে, যেগুলো জানা থাকলে আমরা হয়তো পদক্ষেপটা একটু দ্রুত নিতে পারি। মাইল্ড বা মৃদু স্ট্রোকের পর অনেক সময় বড় ধরনের স্ট্রোক হয়। তবে, মৃদু না হয়ে বড় ধরনের স্ট্রোক হলে, সেক্ষেত্রে ঝুঁকিটা অনেকাংশে বেড়ে যায়। শুধুমাত্র না জানার কারণে আমরা সময়মতো পদক্ষেপ নিই না। শেষ পর্যন্ত চিকিৎসকের কাছে শুনতে হয়, আর কয়েকটা মিনিট আগে এলেও রোগীকে বাঁচানো যেতো। কেন আমরা সেই কয়েকটা মিনিট বেশি নেবো? মনে রাখবেন, ডায়াবেটিস, হাইপারটেনশন, ধূমপান, স্থূলতা, উচ্চমাত্রায় কোলেস্টেরোল, হার্টের সমস্যা ইত্যাদি স্ট্রোকের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দিতে পারে। আসুন, জেনে নেয়া যাক কোন লক্ষণসমূহ দেখলে আমরা বুঝবো এক মুহূর্ত দেরি না করে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে:
মুখ একদিকে ঝুঁকে যাওয়া: স্ট্রোকে আক্রান্ত হওয়ার সময় অনেক ক্ষেত্রে রোগীর মুখ নিচের দিকে সম্পূর্ণ বা কিছুটা ঝুঁকে পড়ে। অনেক সময় মুখের একপাশে অসাড়তা অনুভূত হতে পারে। এ ধরনের কিছু ঘটলে, আপনি তাকে হাসতে বলুন। তিনি যদি হাসতে না পারেন, কালবিলম্ব না করে তাকে হাসপাতালে ভর্তি করুন।
হাতে দুর্বলতাবোধ: স্ট্রোকের রোগীদের এক বা দুই হাতেই অসাড়তা বা দুর্বলতা বোধ হতে পারে। আপনি তার হাতটি তুলতে বলুন। যদি তার হাত সোজা নিচের দিকে পড়ে যায়, তবে দেরি না করে দ্রুত কাছের কোন হাসপাতালে নিয়ে যান।
কথা বলায় সমস্যা: স্ট্রোকে আক্রান্ত হওয়ার সময় রোগীর কথাবার্তা অস্পষ্ট ও অস্ফুট হয়ে যায়। যদি আপনার সন্দেহ হয় যে হঠাৎ তিনি জড়িয়ে জড়িয়ে কথা বলছেন, সেক্ষেত্রে তাকে সাধারণ যে কোন প্রশ্ন করুন। তিনি হয়তো স্পষ্ট উচ্চারণে ও সঠিকভাবে কোন উত্তর দিতে পারবেন না। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন কিনা, তা যাচাই করতে কয়েকবার তাকে এভাবে একই ধরনের প্রশ্ন করুন।
ভারসাম্য রাখতে না পারা: স্ট্রোকের রোগীরা সাধারণত নিজেদের শরীরের ভারসাম্য বজায় রাখতে হিমশিম খান। চলাফেরায় সমস্যা হতে পারে।
দপদপ করে মাথাব্যথা: কোন কারণ ছাড়াই হঠাৎ এ ধরনের মাথাব্যথা হতে পারে। মাথাব্যথার সঙ্গে দপদপ করার অনুভূতি অভ্যন্তরীণ রক্তক্ষরণের নির্দেশক হতে পারে। এভাবে যে স্ট্রোক হয়, তাকে হেমোরেজিক স্ট্রোক বলা হয়।
অন্যান্য উপসর্গ:
-ক্ষণস্থায়ী স্মৃতিশক্তি হ্রাস।
-মাথাঘোরা ও ভারসাম্যহীনতার অনুভূতি।
-হঠাৎ হঠাৎ চোখে অন্ধকার দেখা বা হঠাৎ করেই দৃষ্টিশক্তিতে সমস্যা হওয়া।




Click This Link
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×