somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরবাসী আমি

২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত দুইদিন ব্যস্ততার জন্যে লিখতে পারিনাই, এই ১৯শে নভেম্বর আমার প্রবাস জীবনের ১১ বছর শেষ হলো, ২০ শে নভেম্বর ১২তম বছরে পা দিলাম। ২০০৬ সালের ২০শে নভেম্বর রোজ সোমবার গালফ এয়ারওয়েজের একটা বিমানে বাহরাইন এবং সেখান থেকে বাসে করে সৌদিতে আসি।

আমি প্রবাসী, তাই বলে বলবো না আমি দেশের সূর্য সন্তান, রেমিটেন্স যোদ্দা বা দেশের উন্নয়নের জন্যে জীবন বিসর্জন দিয়ে যাচ্ছি, হেন্ করেছি তেন করেছি। আমার সোজা সাপ্টা কথা, আমি দেশের উন্নয়নের জন্যে বিদেশে আসিনি, বরং নিজের গা বাঁচানোর জন্যে দেশত্যাগ করেছি (যদিও সেটার জন্য আমাদের অসুস্থ ******** ধারাই দায়ী), গত ১১ বছরে যা কামাই করেছি সব নিজের জন্যে করেছি, দেশে যা দিয়েছি নিজের পরিবারের জন্যে দিয়েছি। হ্যাঁ, এটা বলতে পারি যে আমরা আমাদের আপনজনদের ছেড়ে দূরদেশে থেকে অর্থ উপার্জন করছি, নিজেদের জন্যে এবং দেশের উন্নতিতে অবদান রাখছি, অন্য অনেকের মত নিজের স্বার্থে দেশের ক্ষতি করছিনা।

শুধু যদি রেমিটেন্স দিয়ে আমরা নিজেদের মহাপুরুষ ভাবতে থাকি তাহলে বলবো, সব দিক থেকে বিবেচনা করলে আমি দেখি বাংলাদেশে যারা আউট-সোর্সিং এর মাধ্যমে আয় করতেছে তারা আমাদের চেয়ে বেশি অবধান রাখছে, কেননা তারা দেশে বসে বিদেশ থেকে রেমিটেন্স এনে পুরোটা দেশে খরচ করছে। আমরা এখানে যা কামাই করি তার একটা অংশ এখানে খরচ করি বাকিটা দেশে দেই, অনেকে আবার অসৎ পথে টাকা পাঠায় যা রেমিটেন্স হিসেবে গণ্য হয়না।

আমরা প্রত্যক্ষ ভাবে যেটা করে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা এখানে আমাদের কাজের মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করছি, বাকি আর দশটা দেশের মানুষের কাছে নিজেদের শুনাম অক্ষুন্য রাখছি (যদিও আমাদের মাঝে অনেকেই আছে সেই শুনাম ক্ষুণ্ণ করে যাচ্ছে প্রতিনিয়ত)। ২০১১ সালে আমার এক মিসরীয় সহকর্মী আমাকে বলেছিল "মোহাম্মেদ আমি এর আগে তোর মত বাঙ্গালি দেখিনাই"। এখনো পর্যন্ত কেউ আমাকে আমাকে জিজ্ঞেস করেনাই আমি কোন দেশি, সরাসরি জিজ্ঞেস করে আমি ইন্ডিয়ান কিনা ? তখন মুখে একটা বিজয়ের হাসি দিয়ে বলি না "আমি বাংলাদেশি"।

এতগুলি কথা লেখার পেছনে কারন হচ্ছে, দুই দিন আগে এক বন্ধু আমাকে বলেছে আমি হাইব্রিড বাঙ্গালি। হ্যাঁ গত ১১ বছর দেশে নাই, ছুটিতে যাই তাও অল্প সময়ের জন্যে, যে মানুষটা বছরের ১২ মাসই গরম পানিতে গোসল করে আর রাতে কম্বল মুড়ি দিয়ে ঘুমায় তাকে হাইব্রিড বলাই যায়। ১২ মাস একা থেকে কাজ করে ১ মাসের জন্যে ছুটিতে গিয়ে দেশের মানুষের কাছ থেকে দুর্নীতির শিকার হয়ে, দিনে দিনে দেশের অবনতির দিকে ধাবিত হওয়া নিয়ে শঙ্কিত মানুষকে হাইব্রিড বলাই যায়।

নোটঃ ছবিটা আরব সাগরের পাড়ে তোলা ২০১৪ সালের এপ্রিল মাসের দিকে।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

×