কৃষক
জমির অন্তরে বীজ রেখে ভুলে যাওয়া
মানুষ স্বভাব নয়, তারপরে থাকে আরো
ফসল সেয়ানা মানে-নরমে নরমে বাড়ে
বাহানায় জাগে হাওয়া, মরসুম গাঢ়…
নদী গিলে নিল বুঝি তাই ছেনেছুনে সব
যেন-গোলাঘর শুধু ঢেউয়েরই প্রিয়
আগুন চাষির আত্মায় রোয়ানো বুক
জলের পরাণে লিখ-কৃষক আত্মীয়
তারপরে থাকে আরো, ‘তারপরও’ থাকে শেষে
বর্গি এলো দেশে…বর্গি এলো দেশে…!
বাকিটুকু পড়ুন

