প্রথম দেখাতেই ভালবেসেছিলাম তোমাকে,
হ্রদয়ে উঠেছিল প্রলয়ের কম্পন।
কিন্তু তা হয়নি কখনও বলা,
যদিও একসাথে হয়েছে অনেক পথ চলা।
প্রশ্ন জাগে মনে,
তুমিও কি ভালবাসতে আমাকে?
.
রাত্রী নিঝুম,চারিদিকে শুনশান।
শুধু আমি একলা রয়েছি জেগে,
জানালার ধারে বসে ভাবছি তোমায়।
শন শন করে বইছে হাওয়া
একটা প্রশ্নের উত্তর বাকি পাওয়া,
তুমিও কি বসে ভাবছো আমায়?
.
ব্যস্ত শহর,পিপিলীকার মতো চলছে যানবাহন,
শুধু আমি একলা মনে খুজে চলেছি তোমায়।
তুমি সেই যে চলে গেলে,
আমায় একলা করে ফেলে।
প্রশ্ন জাগে মনে,
তুমিও মনে মনে খোজ আমায়?
যদি তাই হয়, তাহলে এরই নাম প্রেম।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




