সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা আছে - নিজে থেকে নেতৃত্ব দাবী করা যাবে না।
অথচ, আমার কাছে মনে হয়েছে, বাংলাদেশের ইসলামী দলগুলোসহ বেশিরভাগ রাজনৈতিক দল তা-ই করছেন!
ইমাম মাহদী আসার আগে যারাই আসবেন, তারাই অত্যাচারী হিসেবে থাকবেন -
ইবনে হাজার তার 'সাওয়ায়েক্ট'-এ (পৃষ্ঠা ৯৯) আবুল ক্বাসিম তাবরানি থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
"আমার পরে আসবে খলিফারা।
খলিফাদের পরে আসবে শাসকরা এবং শাসকদের পরে আসবে রাজারা।
তাদের পর আসবে অত্যাচারীরা এবং
তারপরে আবির্ভূত হবে এক ব্যক্তি আমার আহলে বায়েত থেকে যে পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করে দিবে যেভাবে তা অবিচারে পূর্ণ হয়ে গিয়েছিলো।"
ইমাম মাহদীর অনুসারীদের অনেকগুলো বৈশিষ্ট্যের একটি হবে - "তাঁরা পরাজিতের পেছন ধাওয়া করবেন না।"
অথচ, আমরা বর্তমান রাজনৈতিক দলগুলকে দেখছি পরাজিত দলের পিছূ ধাওয়া করতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



