somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি'র কে মুখ আর কে পাত্র!

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য সুরণ্জিত সেনগুপ্ত একটি অনুষ্ঠানে বিএনপি সম্পর্কে বলতে গিয়ে রসিকতার স্বরে বলেন, বিএনপি কে নিয়ে আছি মহা সমস্যায়। তাদের কে যে মুখ আর কে পাত্র এটা বোঝা দায়। দলটির বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে কথাটি শতভাগ সত্য।
বিএনপি এমন একটি রাজনৈতিক দল যে দলের অন্তত ৪০ শতাংশ জনসমর্থণ রয়েছে। অথচ এমন একটি রাজনৈতিক দল আজ কাছিমের খোলসের নীচে বসবাস করছে। সত্যিই অবাক করার বিষয়। দেশে এতকিছু ঘটে যাচ্ছে অথচ কোনো ব্যাপারেই তাদের কোন কর্মসূচি নেই। মাঝে মাঝে দু'একটি বিষয়ে দায়সারা বিবৃতি দিয়েই সার। না আছে তাদের কোন রাজনৈতিক কর্মসূচি, না সামাজিক! একটি দল কতটা দেউলিয়া হলে তাদের অবস্থা এমন হতে পারে এটা আমার বোধোগম্য ই হচ্ছেনা। আজ আমরা ভালোকরে জানিওনা বিএনপি'র কোন দায়িত্বে কে আছেন। আপাত দৃষ্টিতে মনে হয় খালেদা জিয়া একাই সব দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আপনি যদি এ ব্যাপারে বিএনপি'র উচ্চ পর্যায়ের কোন নেতার সাথে কথা বলেন তিনি অকপটে জানাবেন সরকারের অত্যাচারের ভয়ে তারা কোন কর্মসূচিতে যাচ্ছেনা। এবং এজন্যই গা ঢাকা দিয়ে আছেন। আসলেই অবাক করার বিষয়! আপনি রাজনীতি করবেন অথচ রাস্তায় নামবেন না এটা কিভাবে হয়। পৃথিবীর কোনো দেশের সরকারই বিরোধী দলকে আদর করে রাখবেনা। তাদের দমিয়ে রাখতে চাইবে, এটাই বাস্তবতা। (অবশ্য বাংলাদেশের বর্তমান তথাকথিত বিরোধী দল জাতীয় পার্টি ব্যাতিত। তাদের সকল সিদ্ধান্ত ই প্রধানমন্ত্রী নিয়ে থাকেন।) আর বিরোধী দলও সরকারকে নানা ইস্যুতে চাপে রাখবে এটাই নিয়ম। কিন্তু আমাদের দেশে এখন শুধু প্রথম নিয়মটাই খাটছে, অন্যটি নয়।
আমার মনে হয় বিএনপি'র এ অবস্থা থেকে বেরিয়ে আসার একটিই উপায় আছে। বিএনপি'র প্রথম সারির সুবিধাবাদী বুড়ো-দামড়া গুলোকে বাদ দিয়ে মধ্যমসারির নেতাদের মূল নেতৃত্বে নিয়ে আসা। তাহলে দলটি আবার চাঙ্গা হবে। তার কারণ বিএনপি'র মূল নেতৃত্বে এখন যারা আছেন তাদের বেশিরভাগই বারোদল ঘেটে আসা সুবিধাবাদী শ্রেণীর। এদের কেউই মূল জাতিয়তাবাদী আদর্শে বিশ্বাসী না। আর তাই যারা আদর্শ ধারণ করে তাদেরকেই ধারক বানাতে হবে।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×