somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পানি সরবরাহ ঠিক রাখতে চাপকলে মোবাইল ফোন

১৩ ই জুন, ২০১২ সকাল ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল ফোন টেকনোলজির বদৌলতে আফ্রিকার গ্রামাঞ্চলগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহের নিশ্চয়তা দিতে পারে স্মার্ট হ্যান্ড পাম্প। আদতে সাধারণ হ্যান্ড পাম্প বা চাপকলগুলোতে একটি মোবাইল ডেটা ট্রান্সমিটার সংযোজনের মাধ্যমে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার এই উদ্যোগটি নিয়েছেন বৃটিশ বিজ্ঞানীরা। কেনিয়ার ৭০টি গ্রামে একসঙ্গে পরীক্ষমূলকভাবে এই হ্যান্ড পাম্পগুলোর ব্যবহার শুরু হচ্ছে খুব শিগগিরই। খবর বিবিসি-র।



আফ্রিকার গ্রামাঞ্চলে বেশিরভাগ মানুষ বিশুদ্ধ খাবার পানির জন্য নির্ভরশীল হ্যান্ড পাম্প বা চাপকলগুলোর ওপর। কিন্তু অধিকাংশ সময়ে নষ্ট হয়ে পড়ে থাকে এগুলোর এক তৃতীয়াংশেরও বেশি চাপকল। দূর দূরান্তের চাপগুলোকে ঠিক করতে অনেক সময়েই লেগে যায় মাসের পর মাস। এ অবস্থার অবসান ঘটাতে পারে এই স্মার্ট হ্যান্ড পাম্প।

আদতে স্মার্ট হ্যান্ড পাম্প আর দশটি সাধারণ চাপকলের মতোই; ব্যতিক্রম কেবল এতে সংযোজন করা হয়েছে ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি একটি বিশেষ মোবাইল ডেটা ট্রান্সমিটার। এটির মূল কাজ হচ্ছে পাম্পটির হ্যান্ডেলের নড়াচাড়া এবং পানি সরবরাহ মনিটর করা।

গবেষক দলের সদস্য প্যাট্রিক থম্পসন বলেন, ‘এটি নিয়মিত টেক্সট মেসেজের মাধ্যমে পাম্পটির অবস্থা নিয়ে ডেটা পাঠাবে এবং কোনো কারণে পাম্পটি নষ্ট হয়ে গেলেই এটি সিগনাল পাঠাবে মূল কন্ট্রোল সেন্টারে। ফলে নষ্ট হয়ে গেলে আগের তুলনায় অনেক তাড়াতাড়ি মেকানিক পাঠিয়ে মেরামত করা সম্ভব হবে পাম্পগুলো।’

তবে এই মোবাইল ডেটা ট্রান্সমিটার ব্যবহারের আইডিয়াটির মূল প্রতিবন্ধক হচ্ছে, ডিভাইসটির শক্তির উৎস। আপাতত এই ডিভাইসটি চালানোর জন্য দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যবহার করছেন বৃটিশ গবেষক দল। তবে ভবিষ্যতে মোবাইল ডেটা ট্রান্সমিটারটির জন্য সৌর শক্তির মতো নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে গবেষকদের।

নতুন এই হ্যান্ড পাম্পগুলো কেবল বিশুদ্ধ পানি সরবরাহই নিশ্চিত করবে না, বরং যোগান দেবে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্যের। বিজ্ঞানীরা আশা করছেন, পুরো আফ্রিকা মহাদেশেই মাটির নিচে জলের পরিমাণ এবং এর ব্যবহারের পরিমাণ নিয়ে নতুন সব তথ্যের জোগান দেবে ডিভাইসটি।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

ইসলামের সৌন্দর্য!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:৩৫


সৌদি আরবের মদিনার বাজারে একজন ইহুদি ক্রেতা এক বিকেলে এক সাহাবীর দোকানের সামনে এসে দাঁড়ালেন। একটা পণ্যের দাম শুনে কিনতে সম্মত হলেন ঐ ক্রেতা।
কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে সাহাবি... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×