আমি রাংরাং পাখি। মনে পড়ছে না???
ঐ যে ছোটবেলায় একটা গল্প ছিল না, এক বুড়ি করতো জুম চাষ । একদিন এক হাতি দিল তার খেত নষ্ট করে । বুড়ি গেল রাজার কাছে । ডেকে আনা হল হাতি কে ।। হাতি বলে পিঁপড়ার দোষ । পিঁপড়া দিল হরিনের দোষ....।
শেষ পর্যন্ত দোষ হল আমার, মানে কিনা রাংরাং পাখির। তবে আমাকে র ধরতে পারলনা, কারন আমি ছিলাম গাছের মগডালে।
আহা কি সুন্দর ই ছিল সেই দিনগুলো। মগডাল থেকে আমি দেখতাম সবাইকে। আফসোস সেরকম মগডাল এখন আর নেই। তাই বসে বসে ব্লগ পড়ি(ব্লগ জিনিষটা খারাপ না , মগডাল থেকে যেমন দেখা যেত সবকিছু , এখান থেকেও দেখা যায়)। আর তাই মনের দুঃখ ভুলতে চলে এলাম আপনাদের মাঝে।
তবে শুনেছি এখানে মডু নামে নাকি কারা আছে।রাজার সিপাহি আর কোতোয়ালদের মত। প্রথম পেজে লিখতে হলে নাকি ওনাদের অনুমোদন লাগবে । দেখি কতদিনে অনুমোদন দেয় । না দিলে দিব এক ঠোকর, আর উড়ে চলে যাব মগডালে.।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

