আধুনিক বিজ্ঞানীদের মতে এই মহাবিশ্বে পদার্থ(matter) আর প্রতিপদার্থের(anti-matter) পরিমাণ সমান সমান।ঠিক যেমন পরমাণুতে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান থাকে।এদের একটি আরেকটির সমান ও বিপরীত।
সুতরাং
পদার্থ + প্রতিপদার্থ = পদার্থ + (- পদার্থ) = পদার্থ - পদার্থ = ০
এখানে শেষ হলে আর কোন কথা ছিল না , কিন্তু ব্যাপার হল পৃথিবীতে যে অপদার্থ নামে আর একধরনের পদার্থ আছে সেটা উনাদের মাথায় ছিল না(থাকবে কেমনে, সব তো অপদার্থের দল)
তাহলে তাদের ভুলটি সমাধান করে আমরা পাই
পদার্থ+ প্রতিপদার্থ+ অপদার্থ = ০+ অপদার্থ = অপদার্থ
সুতরাং আমরা সিদ্ধান্তে আসতে পারি চারিদিকে সবই অপদার্থ , অর্থাৎ কিনা বিশ্বজগতে পদার্থ আর প্রতিপদার্থে কাটাকুটি হয়ে বাকি যা আছে সবই অপদার্থ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

