এতো দিন আমি আছিলাম জেনারেল।
তার পর আমারে শাস্তি দিয়া বানাইলো ওয়াচ।
কইলো আমার লেখা প্রথম পাতায় ছাপাইবো না।
আমি নাকি কারো লেখায় কমেন্ট করতে পারমু না,
আবার কেউ আমার লেখায় ও কমেন্ট করতে পারবো না।
আমার কান্দন কে দেখে ভাই?
কাইন্দা পৌষ মাসেই বন্যা বানায়া দিছিলাম।
তার পর হেইদিন কইলো আমি নাকি সবাইর লেখায় কমেন্ট করতে পারমু
আমার লেখায় ও সবাই কমেন্ট করতে পারবো।
আমি তো আষাঢ় মাসের নতুন পানির বেঙ্গের মতো খুসিতে লাফাইতে লাগলাম।
আইজকা তো সামুতে ডুইক্কাই তাজ্জব হইয়া গেলাম।
এইডা কি করলো সামু আমারে,
আমি আবার কি দোষ করলাম।
সামু আমারে জানাইছে ঃ-
আপনি একজন নিরাপদ ব্লগার
আপনার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে।
আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।
আমি তো কিচ্ছু না বুইজ্জাই কাইন্দা বুক বাসাইতাছিলাম।
পরে বুইজ্জা তো নিজের কাছেই নিজে লজ্জা পাইয়া গেলাম।
সামুরে ধন্যবাদ দিমু না হে আমারে কান্দাইয়া
পৌষ মাসেই আমার ঘরে বন্যা বানাইছে।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


