প্রশ্নবিদ্ধ এ ক্যাপসুল কর্মসূচি: মৌচাকে ঢিল এর এপৃল ২০১৩-র সম্পাদকীয়
এ ক্যাপসুল খাওয়ানোর পরদিন ১৩ মার্চ প্রথম আলোসহ বেশির ভাগ দৈনিক পত্রিকায় সারা দেশে শিশুদের অসুস্থ হয়ে পড়ার খবরকে সরকারের সঙ্গে সুর মিলিয়ে গুজব ও অপপ্রচার হিসেবে রিপোর্ট করা হয়। এসব রিপোর্টে আরো বলা হয়, ১২ মার্চ সকাল থেকেই সারা দেশে সরকার বিরোধী একটি মহল ভিটামিন-এ ক্যাপসুলকে মানহীন ও ক্ষতিকর হিসেবে আখ্যায়িত করে গুজব ছড়িয়ে দেয়। ফলে বহু পরিবার তাদের শিশুদের ক্যাপসুল খাওয়ানো থেকে বিরত থাকে। এতে দেশের সামগ্রিক শিশু স্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য বরা হয়।
এরপর ১৭ মার্চ দৈনিক ইত্তেফাক এবং এর ধারাবাহিকতায় আরো দু-একটি পত্রিকায় ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়। এসব রিপোর্ট থেকে জানা যায়, সরকার এবার ইনডিয়ার ‘অলিভ হেলথ কেয়ার’ নামের একটি অখ্যাত ওষুধ কম্পানি থেকে নিম্নমানের ভিটামিন-এ ক্যাপসুল সংগ্রহ করেছে। এ দেশে বরাবরই জানুয়ারি মাসে শিশুদের ভিটামিন-এ এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়ে থাকে। কারণ এ ধরনের ওষুধ খাওয়ানোর উপযুক্ত সময় হলো শীতকাল। এবারো স্বাস্থ্য মন্ত্রণালয় জানুয়ারিতেই একবার তারিখ নির্ধারণ করেছিল। কিন্তু সরকারের এ কর্মসূচিতে আর্থিক সহায়তাকারী ওয়ার্ল্ড ব্যাংকের আপত্তিতে সেই তারিখ পরিবর্তন করা হয়।
জানা যায়, ওয়ার্ল্ড ব্যাংকের আপত্তিতে সরকার তিন দফা তারিখ পরিবর্তন করে। ওয়ার্ল্ড ব্যাংক প্রশ্ন তুলেছিল ভিটামিন-এ ক্যাপসুল সরবরাহকারী ইনডিয়ান কম্পানিটি সম্পর্কে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ)-র অনুমোদন ছাড়া এই ক্যাপসুল কেনা এবং খাওয়ানো ঠিক হবে না বলে ওয়ার্ল্ড ব্যাংক সরকারকে সতর্ক করেছিল।
ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শ এবং বিশেষজ্ঞদের আশঙ্কা উপেক্ষা করে সরকার বিতর্কিত ইনডিয়ান কম্পানি থেকেই ১০ কোটি পিস ভিটামিন-এ ক্যাপসুল কেনে। শিশু মৃত্যু হ্রাস, অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে সরকারিভাবে দেশের সব শিশুকে বছরে দুইবার ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। এই ক্যাপসুল কেনা হয় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। এই দরপত্রে কোনো কম্পানি সর্বনিম্ন দরদাতা হলেও সেই কম্পানি অযোগ্য বিবেচিত হবে, যদি সেই কম্পানি এ দেশের ওষুধনীতির আলোকে গ্রহণযোগ্য না হয়।
অনুসন্ধানে দেখে গেছে, ইনডিয়ার অলিভ কম্পানির ভিটামিন-এ ক্যাপসুল বাংলাদেশে নিবন্ধিত নয়। এ ছাড়া কম্পানিটি উন্নত কোনো দেশেই নিবন্ধিত নয়। নেই তাদের আন্তর্জতিকভাবে স্বীকৃত কোনো সার্টিফিকেট। তাই ইনডিয়ার এ কম্পানিটি আন্তর্জাতিক দরপত্রে সর্বনিম্ন হলেও অযোগ্য এবং দরপত্র প্রাক-মূল্যায়ন পর্যায়েই তাদের বাদ পড়ার কথা। এ কারণে ওয়ার্ল্ড ব্যাংকও এ কম্পানি থেকে ক্যাপসুল নেয়া উচিত নয় বলে সরকারকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল।
মূলত এ বছর ভিটামিন-এ ক্যাপসুল কেনার পুরো প্রক্রিয়ায় ছিল অনিয়ম আর দুর্নীতি। সরকারি দলের মুখপাত্র হিসেবে পরিচিত এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদধারী এক নেতার কয়েক শ কোটি টাকার কমিশন প্রাপ্তির কারণেই ইনডিয়ার কম্পানিটি শেষ পর্যন্ত ভিটামিন-এ ক্যাপসুল সাপ্লাইয়ের অর্ডার পায়। শুধু তা-ই নয়, নিম্নমানের এ ওষুধ গতবারের চেয়ে কয়েক গুণ বেশি দামে কম্পানির কাছ থেকে কেনা হয়েছে।
আওয়ামী লীগের অর্থ লুটপাটের প্রতিযোগিতায় শেয়ার বাজার, কুইক রেন্টাল, হলমার্ক, ডেসটিনি, ইউনিপে টু, পদ্মা সেতুর পর যুক্ত হলো শিশুদের এই ক্যাপসুল। সরকারের শেষ সময়ে এসে দুগ্ধপোষ্য শিশুরাও আওয়ামী লীগ নেতাদের লুটপাটের শিকার হলো। তাদের সর্বগ্রাসী দুর্নীতি এবং সন্ত্রাস থেকে এ দেশের কোনো প্রতিষ্ঠান বা গোষ্ঠী আজ নিরাপদ নয়।
fb.com/ShafikRehmanPresents
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।