বৃষ্টির ছোট্ট একটা ছড়া
০৪ ঠা এপ্রিল, ২০১০ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পিট পিট করে
মাছ তাকাচ্ছে
খুব ধীর পায়ে
শামুক আগাচ্ছে
টুপ টাপ টুপ টাপ
বৃষ্টি ঝরছে
পোঁ পোঁ করে
মশারা গাইছে
বড় একটি কেঁচো
এগিয়ে আসছে
বৃষ্টির পানিতে
ডুবছে আর ভাসছে
দুরে ঐ শোনা যায়
খেকশিয়ালের হাঁক
বৃষ্টিতে ভিজছি বলে
আম্মা দিচ্ছে ডাক
এক পশলা বৃষ্টির পর
আকাশে সাদা মেঘ ভাসে
একটু রোদ উঠে
তারপর রংধনু আসে
চারিদিকে ভেজা ভেজা
পানি জমে আছে
এমন দিনে আমার
গাইতে ভাল লাগে
কদম ফুলে গাছটা
হলদে হয়ে গেছে
ইচ্ছে করছে এই বিকেলটা
কাটাই নেচে নেচে
দুর ছাই.......... কেন যে বৃষ্টি হচ্ছে না.........। সবদিকে বৃষ্টি হয়েছে কিন্তু এদিকে একদিনও বৃষ্টি হয়নি। বৃষ্টি আসলে এমন কবিতা হাজারোটা সৃষ্টি হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১০ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন