রাসেল আহমেদ মাসুম
অনেক সময় দূরের মানুষ আপন হয়ে আসে
আপন মানুষ দূরে গিয়ে থাকে নাকো পাশে।
দু:খ সুখের হয় ভাগিদার দূরের মানুষ তারা
এতো কিছুর খোঁজ রাখে না আপন মানুষ যারা।
সত্যিকারের আপন মানুষ সত্যি কাছে আসে
মিথ্যেকারের আপন মানুষ দূরে থেকে হাসে।
দূরের মানুষ অল্প সময় আপন হয়ে আসে
হৃদয় থেকে সত্যি তারা অনেক ভালবাসে।
কাছের মানুষ কাছেই থাকে দূরের মানুষ দূরে
দূরের মানুষ কাছে আসে অনেক সময় ঘুরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



