দ্যাখো দ্যাখো সীমান্তে সিধেঁল চোর
সীমান্ত খুঁটি উপড়ে গেছে অত্যাচারীর ধাক্কা জোর
লুট করেছে মাছ, পানি ও পাট, রেশম আর চামড়া, ধান
লুটেছে খনিজ, রুপালি ইলিশ, শাক-সবজি ও সুপারি পান
কাঁটাতারের বাঁধ ডিঙিয়ে মারল হানা কোন সে চাড়াল?
লুটের খবর হয়নি কভু বীর জনতার চক্ষু আড়াল
বীর বাঙালীর প্রাণ নিয়েছে বন্ধু দেশের রক্তখোর
খুন-মাতমে ঘনিয়ে এলো স্বাধীন দেশে আধাঁর ঘোর
স্বাধীন দেশে হামলে পড়া চোখ রাঙানির বক্ষ ফাঁড়ি
অস্ত্র দিয়ে ফেল্ রে এবার ঐ শকুনের চোখ উপাড়ি
নিত্য ওরা করছে গ্রাস; দেশ-বাজারে দস্যু-ডাকাত
চোরাচালানী রুখতে এবার দে করে দে ধংস নিপাত
বঙ্গজাতির রক্ষাকবচ সংস্কৃতির অংশীদারী
ছিনিয়ে নিল ভীন-প্রভূ আর মানচিত্রের দখলদারী
একাত্তরে পায়নি ক্ষমা পাক-হানাদার অত্যাচারী
আজো তবে মাফ হবে না করলে কেহ খবরদারী
তালাশ করে চিহ্ন দে আজ স্বদেশ ঘাতক চক্র দালাল
ভীনদেশী ঐ ভৃত্যগুলোর ঝরবে এবার রক্ত লাল।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




