
সন্মানীয় পোপ!
বাংলাদেশে আপনার আগমনকে স্বাগত জানাই। কারন আমরা বাঙ্গালী মুসলমান। আমরা সর্বদাই অতিথিপরায়ণ। আমরা সালাহুদ্দিন আইয়্যুবীর উত্তরসুরী যিনি ক্রুসেডে উম্মাদ খ্রীস্টান রাজার অসুস্থতার সেবা করেছিলেন।
সন্মানীয় পোপ!
আপনি নিশ্চয়ই জানেন, ১৭৫৭ সালে আপনার স্বধর্মীয় লর্ড ক্লাইভ বাংলার স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার বিরুদ্ধে নীতি-নৈতিকতা, আইন-কানুন সব কিছুকে উপেক্ষা করে যুদ্ধ করেছিলো, পরাজিত করেছিলো। আমরা বাংলায় তাকে ব্যবসা করার অনুমতি দিয়েছিলাম। সাদরে গ্রহন করেছিলাম। বিনিময়ে তিনি আমাদের গলায় ১৯০ বছরের পরাধীনতার জিঞ্জির পড়িয়েছিলো।
মাননীয় পোপ!
আপনিও আমাদের জন্য কোন পরাধীনতার জিঞ্জির এনেছেন কিনা ভেবে আমরা শংকিত।
সন্মানীয় পোপ!
আপনার স্বধর্মীয় ইংরেজরা ১৭৫৭ সালে বাংলার জবরদস্তি দখল নেয়ার পরে বাংলার রাজস্ব উত্তোলন নিয়ে নেয়। তাদের অমানুষিক রাজস্বনীতির ফলে ১৭৭০ সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। তাতে এককোটি মানুষ মারা গিয়েছিলো।
মাননীয় পোপ!
আপনি কি সেই আদি পাপের জন্য বাঙ্গালীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন? আচ্ছা! ক্ষমা প্রার্থনা না করুন, কমপক্ষে এই নিশ্চয়তা কি দিতে পারেন যে, আপনি কোন দুর্ভিক্ষের বার্তা নিয়ে আসেন নি?
মাননীয় পোপ!
ক্লেরমন্তে আপনার পুর্বসুরী পোপ ২য় উর্বানের ভাষণে ক্রুসেডের বীজ বপিত হয়েছিল। ১০৯৫ থেকে ১২৯২ পর্যন্ত চলা এই ক্রুসেডে আপনারা হাজার মাইল পথ অতিক্রম করে আমাদের প্রথম কেবলায় রক্তের নদী প্রবাহিত করেছিলেন।
সন্মানীয় পোপ!
আপনি নতুন কোন ক্রুসেড নিয়ে আসেন নি তো?
মাননীয় পোপ!
আপনার জীবদ্দশায়ই তো আপনার অনুসারীরা ইরাকে, সিরিয়ায় ও আফগানীস্থানে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে। এখনো করছে। আপনি তো সেই হত্যা বন্ধে কার্যকর কোন পদক্ষেপ নেন নি!
মাননীয় পোপ!
আপনার শুভ্র অালখেল্লা যে মুসলিমের রক্তে লাল হয়ে আছে সেটা কি আপনি দেখতে পান? আমরা পরিস্কার দেখতে পাচ্ছি।
সন্মানীয় পোপ!
জেরুজালেমে ইহুদীরা যে পৈশাচিক হত্যাযজ্ঞ চালাচ্ছে তার সুত্রপাত করেছে আপনার স্বধর্মীয়রা বেলফোর ঘোষণার মাধ্যমে। আর বর্তমানে সেই নির্মমতার পৃষ্ঠপোষকতাও করছে আপনার স্বধর্মীয়রা।
মাননীয় পোপ!
আপনার শুভ্রতাকে আমরা মুসলমানেরা আমাদের মা-বোন, পিতা আর সন্তানের মৃত মুখের আড়ালে হারিয়ে ফেলি।
সন্মানীয় পোপ!
তারপরেও আমাদের ভুখন্ডে আপনাকে স্বাগতম। কারন আমরা হজরত ওমরের উত্তরসুরী, আমরা সালাহুদ্দিনের উত্তরসুরী। সর্বেপরি আমরা মুহাম্মাদ সঃ এর উম্মত। আমরা অতিথির সন্মান করতে জানি, আমরা অন্যধর্মকে সন্মান করতে জানি। আমরা নিরাপরাধকে আশ্রয় দিতে জানি। আমাদের মাঝে আপনি একজন মুসলমানের মতোই নিরাপদ।
ইসলামের নিরাপদ আশ্রয়ে আপনাকে স্বাগতম।
শাইখ ফজলুল করীম মারুফ
ঢাকা বিশ্ববিদ্যালয়
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




