somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটি ভালো লেগেছে!

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"টিভি সিরিয়ালে আজকাল আমরা সমাজের খারাপ দিকটা দেখিয়ে দেই। অথচ আমাদের মনে রাখতে হবে, আজকাল ভালো জিনিস লোকে খুব কম গ্রহণ করে। খারাপ জিনিসটা অনেক তাড়াতাড়ি গ্রহণ করে। তাই চেষ্টা করতে হবে খারাপ জিনিসটা না দেখানোর"। - বলেছেন মমতা বন্দোপধ্যায়।

যেমন দেখানো হচ্ছে, একজন আরেকজনকে বিষ খাইয়ে দিচ্ছে। শাশুড়ি-বউয়ের মধ্যে রোজকার ঝামেলা। যত খারাপ খারাপ জিনিস যারা জানে না তাদেরও শিখিয়ে দেওয়া হচ্ছে সিরিয়ালের মধ্যমে। এর ফলে সমাজে অনেক সমস্যা তৈরি হচ্ছে। সামাজিক অবক্ষয় ঘটছে।

একজন মুখ‍্যমন্ত্রী তার নিজের দেশের টিভি সিরিয়ালের ভয়াবহতা বুঝতে পারলেও আমাদের প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা বুঝেন না। সবকিছুতেই ইন্ডিয়ান প্রীতি উনাদের অভ্যাস। ভীনদেশী চ্যানেলের সাংস্কৃতিক আগ্রাসনে বাংলাদেশে সামাজিক ও নৈতিক অবক্ষয় এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

সবচেয়ে বেশী প্রভাব ফেলেছে, শিশু, কিশোরদের মধ্যে। ইন্ডিয়ান টিভি সিরিয়াল শিশুদের মনে ভয়ভীতি, অনৈতিকতা, কুসংস্কার, অন্ধকারাচ্ছন্নতা, মিথ্যাবাদীতা, অসম্মানবোধ ও পৌত্তলিকতার জন্ম দিচ্ছে। অথচ শিশুরা হচ্ছে একটি বীজের মত। বীজ যেমন নির্ধারণ করে গাছ কি হবে এবং তার ফুল ও ফল কি হতে পারে। তেমনি সংস্কৃতি ও সভ্যতা থেকে নির্ধারণ করা যাবে, শিশু কেমন হবে এবং তার থেকে কি আশা করা যাবে।

সাহিত্য, সংস্কৃতি, নাটক, কাহিনীর সাথে একটি জাতির ভবিষ্যৎ সম্ভাব্যতা অনুমান করা যায়। একটি জাতির সভ্যতা সংস্কৃতি, কৃষ্টি-কালচার ও বৈশিষ্ট্য তাদের সাহিত্য ও নাটকের মাধ্যমে ফুটে ওঠে এবং সহজেই মানুষকে প্রভাবিত করে। আমরা চাই বাঙালী জাতিকে সকল প্রকার অপসংস্কৃতি, ভোগবাদীতা, কুসংস্কার, চরিত্রহীনতা, লাম্পট্যতা ও সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে। চাই চরিত্রবান, নিষ্ঠাবান, দেশ প্রেমিক, সাহসী জাতিতে পরিণত করতে।

তাই অবিলম্বে সরকারীভাবে ইন্ডিয়ান টিভি সিরিয়ালসহ অশ্লীল ও অনৈতিক চিত্র প্রদর্শনকারী সকল টিভি অনুষ্ঠান বন্ধ করতে হবে।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১২
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×