দোষ ইসলামের না মুসলমানদের?
২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেকে মনে করেন, দারিদ্র্য ইসলামসম্মত। দুঃখ-যন্ত্রণা ও নিপীড়ন ভোগ করা ইসলাম সম্মত। নিম্ন মানের জীবন যাপন করা ইসলামের শিক্ষা। ইহকাল আমাদের জন্য নয়। পরকালই আমাদের আসল ঠিকানা। আমাদের জন্য আছে আখেরাতে বেহেশতের সুখ। আমাদের শুধু ধর্ম-কর্ম করতে হবে, নির্দিষ্ট ধরনের পোশাক পরতে হবে এবং একটা নির্দিষ্ট চেহারা ধারণ করতে হবে। আমাদের যেসব ভাই-বোন নিপীড়িত হচ্ছে, তাদের সাহায্য করতে আমাদের দুর্বলতা, পশ্চাদপদতা ও অক্ষমতা আল্লাহর ইচ্ছার অংশ। আখেরাতে বেহেশতের সুখ-শান্তি ভোগ করার আগে এই দুঃখ-যন্ত্রণার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। আমাদের এই নিয়তি মেনে নিতে হবে। আমাদের কিছু করার প্রয়োজন নেই। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করতে পারিনা। কিন্তু এটা কি সত্য যে, এটা আল্লাহর ইচ্ছা? আমরা কিছুই করতে পারিনা? অথচ সূরা আর রাদ এর ১নং আয়াতে আল্লাহ তা'আলা বলেছেন,
"তিনি ততক্ষণ কোন সম্প্রদায়ের ভাগ্য পরিবর্তন করবেন না, যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবে"বিশ্বে মুসলমানদের সংখ্যা এখন অনেক। বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ আমাদের। আমাদের আছে বিরাট সম্পদ। আমরা বিশ্ব অর্থনীতি ও অর্থব্যবস্থার হালচাল সম্পর্কে জানি। পৃথিবীর 57 টি রাষ্ট্র আমরা নিয়ন্ত্রণ করি। আমাদের ভোটে আন্তর্জাতিক সংস্থাগুলো ভেঙে যেতে পারে। তবুও ইসলামের প্রথম পর্যায়ে যে স্বল্প সংখ্যক মানুষ হযরত মুহাম্মদ সাঃ কে তাদের নবী হিসেবে গ্রহণ করেছিলেন, আমরা যেন তাদের চেয়েও বেশি অসহায়। কেন আল্লাহর ইচ্ছাই? নাকি আমরা আমাদের ধর্মকে ভুলভাবে ব্যাখ্যা করছি বলে? নাকি আমাদের ধর্মের সঠিক শিক্ষা মেনে চলতে আমরা ব্যর্থ হয়েছি বলে? নাকি আমরা অনেক ভুল করেছি বলে?
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন