বাংলাদেশে এখন অন্যতম আলোচনার ইস্যু হচ্ছে #জঙ্গিবাদ। এখানে কাউকে জঙ্গিবাদ এর দিকে নিয়ে আসার পক্ষে #ব্রেইনওয়াস নামক একটি আজগুবি শব্দ প্রচলিত হয়। এবং এখন পর্যন্ত দেখাগেছে, এই ব্রেইন ওয়াস এর শিকার সমাজের উচ্চবিত্ত ও উচ্চমধ্যবিত্ত ঘরের ছেলে-মেয়েরা হচ্ছে।
প্রশ্ন হচ্ছে, সমাজের এই স্বচ্ছল পরিবারে বেড়ে উঠা ছেলেরা কি আসলে মস্তিষ্কবিহীন প্রাণী...? উত্তর অবশ্যই "না" হবে।
তাহলে, প্রশ্ন করা যেতেই পারে "কোন যুক্তির ভিত্তিতে এই ছেলে-মেয়ে গুলো তাদের এই বিলাসী জীবন ছেঁড়ে এই নরকের দিকে এগিয়ে যাচ্ছে...?"
এক্ষেত্রে আপনি যে উত্তর দিবেন তা যতেষ্ট অসন্তুষ্টি জনক। কেননা, যা আপনি বলছেন তা কি এই ছেলে-মেয়েগুলো এই নরকে ঝাঁপ দেওয়ার আগে বিবেচনা করে দেখেনি..?
দেখার বিষয় হচ্ছে, কি যুক্তির মাধ্যমে আমাদের এই ছেলেগুলি আইএস বা এ জাতীয় নরকে ঝাঁপ দিতে প্রস্তুত।
আমাদের উচিৎ তাদের ব্রেইনওয়াস করার অনুকূলে যে যুক্তিগুলো ব্যবহার হয় সেগুলোকে খুঁজের বের করা এবং যুক্তি খন্ডনের মাধ্যমে তার সমাধান করা।
আর না হলে চলুন, সবার আর্শিবাদ কামনা করেই নাকে তেল মেরে ঘুমাই।
যেমন গৌতম বুদ্ধ বলেছিলেন "জগতের সকল প্রানী সুখী হোক"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



