কিছু শিক্ষিত ছেলে-মেয়েদের বলতে শুনা যায়... "নিজের খাইয়া মাইষেরে রক্ত দিতে যামু ক্যান...?"
একবার এমনি বক্তব্য দেওয়া একজনকে আমি প্রশ্ন করলাম... "যদি আপনার বা আপনার পরিবারের কারো দরকার হয়...?"
সে প্রশ্নের উত্তরে বললো..."প্রয়োজন হলে কিনে নেবো ! "
তারপর আমি প্রশ্ন করেছিলাম, কার রক্ত কিনবেন...? "গাজ্জুটি/মদখোরদদের রক্ত? কারন, আমি তো জানি রক্ত বিক্রয় হারাম। আপনার মতো সবাই চিন্তা করলে তো স্বেচ্ছায় রক্তদান কথাটা বিলুপ্ত হয়ে যেত। আর প্রয়োজনে নেশাখোরগুলোর রক্ত কিনতে হতে।
আমার এই বয়ানের পরে লোকটি চুপ হয়ে গেলো। আমি তাকে যা ধরিয়ে দিতে ছেয়েছিলাম তা কাজে লেগেছে।
অনেকেই আছেন যারা সুঁই ভয় পান। তাদের কথা আর কি বলবো। সামান্য এই ব্যাথা, দু-এক দিন ক্লান্তি যদি একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তা কি বড় নয়...?
নিজের দৃষ্টভঙ্গিকে বদলান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




