টিপটিপ বৃষ্টির কবিতা
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা কবিতাই লিখি বরং। কবিতার মধ্যে এক রকম ফাকিবাজি আছে। চাইলেই লিখে দেয়া যায়। যারা ভাবেন কবিতা লিখা কঠিন বা অন্যরকম কোন ক্ষমতার ব্যাপার তারা এই ফাকিবাজিটা জানেন না। ফাকিবাজিতে লিখলে সেটা কবিতা হতেও পারে নাও হতে পারে। কিন্তু যিনি লিখবেন তিনি কবিতা মনে করে লিখলেই হলো। এই দেখেন কবিতা লিখবো বলে শুরু করে কিসব আবোলতাবোল বকতে শুরু করেছি। একটা কবিতা ধরা যাক এরকম হলো -
টিপ টিপ বৃষ্টি সারাদিন
রাস্তা ভেজা
পীচের আস্তর ভেজা
পাথরগুলি ভিজে কালো হিরে
এই রাস্তায় কখনো চলেছে ঘোড়ার গাড়ি
কোন দূর অতীতে
সেই গাড়িগুলির ভিতরে
কত কিছু ছিল
কী ছিল তা পথিক কখনো দেখেনি
হতে পারে কোন মর্জিনা
খুব করে ভালোবেসেছিল
তার রহিম বাদশা'কে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন...
...বাকিটুকু পড়ুন