সোমবার আছে বলেই রবিবারগুলি বিরক্তিকর। ইতিহাস শনিবার রাতে আটকে গেলে ভালোলাগাগুলিতে আর কোন সীমানা টানা যেতো না। তখন আর রঙিন থেকে সাদা কালো তে বা টিএফটি থেকে পুরনো মনিটারে ফেরত আসার কোন প্রশ্ন উঠতো না। দুর্ভাগ্যবশত ঘটনাগুলি তেমন না। সোমবারের অস্তিত্ব আমাদের কর্পোরেট পৃথিবী প্রত্যেক রবিবার সন্ধ্যায় চরমভাবে মনে করিয়ে দেন। তাহলে রবিবার রাতে আমরা কী করবো? আমি যেমন বোতল খুলে বসেছি। যারা মাল খান না তারা কী খুলে বসবেন? তারা হয়তো বেশী করে ডালভাত খেয়ে রাত দশটার মধ্যে লেপের নিচে ঘুমাবার অভিনয় করবেন। কিন্তু আমার তো আর অভিনয়ে পোষায় না। আমরা ঘুমও আসে না আবার রবিবার সন্ধ্যাটা সহ্যও হয় না। আমার মতো লোকে কী করতে পারে বলেন? আমি নেট খুলে বসে থাকি। মনিটরের পাতায় পাতায় নানা কিছু দেখি। কখনো ইউটিউব কখনো ফ্রি নিউজ চ্যানেল আর কখনো নানা জাতের ব্লগ। বলতে দ্বিধা নেই, কিছুদিন থেকে অন্যসব কিছুর থেকে ব্লগটাকেই বেশী মজা লাগছে। মজা লাগলেই তো আর হলো না ব্লগে কিছু না কিছু লিখতে হয়। কী লিখবো সেটাই বুঝতে পারছি না এখনো। তাই আবোল তাবোল টাইপিং প্র্যাকটিস করছি।
আলোচিত ব্লগ
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন
আগে নিজেকে বদলে দিন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।