১. জুই না চামিলি? না না আমি বেলি।
২. বিষাদের মায়া নয়নের জলে তোমার ছায়া।
৩. রোদ্দুর দিন তুমি মেঘে ডাকা আকাশ আমি।
৪. ঝুমুর পায়ে ঘুঙুর নাচে এই দেখে নূপুর হাসে।
৫. দৃষ্টি সবে গেছে চলে তোমায় আর দেখেবেনা বলে।
৬. সূচনাকে বলে ছিলাম শেষকথা পর্যন্ত অপেক্ষা করতে।
৭. চিল ধরছে মুরগীর বাচ্চা রাজনীতি খাচ্ছে বাংলাদেশটা ।
৮. একদা আমার চোখের তারার সাথে অশ্রুর সাক্ষাৎ থেমে যাবে ।
৯. তুমি প্রত্যাশিত আমি অপ্রত্যাশিত।
১০. মিষ্টি বেশি না খেলে আমলকী দিওনা ফেলে (মেয়ে জাতির জন্য)।
১১. তেতুল খুব বেশি টক হলে জলপাই নিলেই চলে (ছেলে জাতির জন্য)।
১২.কানে বাজে তোমার সুর জানেনা কেহ কি যে মধুর ।
১৩. আমি হৃদরোগী ভালবাসা নয় কষ্ট আমার সঙ্গী।
১৪. তুমি কর্তব্য আমি অধিকার
[রাসেল হোসেন]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

