উত্তাল ঢেউয়ে দরিয়ার হিংস্র জলরাশি
প্রতি চক্রে আমি পিছিয়ে গেছি।
জোয়ারের হাওয়া লাগে আমায় দেখলে,
সম্মুখে আছে বিশাল সুনীল সাগরের লোনা পানি
পশ্চাৎ দিকে এক মিটার শুষ্ক ভূমি তারপর
একটি পরিত্যক্ত মিঠা পানির নর্দমা।
বিশুদ্ধ হওয়ার ইচ্ছে নাই একযুগ থেকে
নির্মল জল থেকে যাই ক্রমে পিছে
অক্ষির নোনা জলে সাগর কী আর খোঁজে পাবে?
নর্দমার মিঠা পানি স্পর্শ পেলেই তীব্রতা বুঝবে
এ কোন কালের অশ্রু, কবে তার জন্ম কোন আষাঢ়ে?
সাধারণের নিকট আর কত ঋণী হই
এ হৃদয়ের জলরাশি দোলখেলে সই
চেয়েছিলাম আষাঢ়ের দুঃখ শ্রাবণে বিলাতে
প্রবল বর্ষণে ফাকে ঝরে পড়া শিলাতে।
না হবেনা,জেনে গেছি আমি
পাথরের গায়ে নখে আঁচর কাটা।
এবার আমি থামবো নীলগিরি,সাদা মেঘে ঢাকা বৃক্ষের
সাথে পত্র মিতালী দেখে অগণিত শালিক বলবে
ধৈর্য ধর হে, সমুদ্র সৈকতে বালুচরে মিশে ফেলে এসো
সব একঘেয়ামি রুক্ষ দিন গুলোর স্যাঁতসেঁতে ব্যথা,
আমি লোনা জলে করি ভয়, নোনা জলে মোর ক্ষয়
তুমি বোঝনি বলে সুখের স্মৃতিরা পালিয়ে যাবে বোধ হয়।
[রাসেল হসেন, ০৮/১১/১৩]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

