শিকল ভেঙ্গে দাও
আমি গড়ে দেব রাজ্য
তোমাদের স্বপ্নের ভূমির কাঙ্ক্ষিত বাস্তবায়ন।
একা নই হাজারো বন্ধী কয়েদি আছে পিছে
শুধু একবার সুযোগ দিয়ে দেখ আমার কথা নয়তো মিছে
সহস্র কান্ডারি রয়েছে পরে
গণতন্ত্রের উতপ্ত উঠানে কে কার খোঁজ করে।
জবাব দাও আমায়,কবে হবে মুক্তি
স্বাধীনতার কত বছর পরে,
আর কত থাকবো অধীনে পরাশক্তি
বাংলার মানুষ একা একশ হতে যেও না,পারবেনা,
একশ জনে এক হও তবু দুই একজনের মনগড়া দেশ মানবনা।
যুক্তি দিবেনা আর গায়ে লাগে খুব
দেশ দ্রোহীদের বেঁধে কর থুব
ডাকটিকেটে বিতাড়িত কর পরবাসে
বাংলা মায়ের উন্নতি আসবে অনায়াসে।
ছোট চোরদের মেরে কি হবে
হাত কর ওদের মুখোশ পরা বড় চোর দেখিয়ে দিবে।
স্বপ্ন আর কল্পনা করার দিন ফুরিয়েছে
মাঠে নাম সবে
আমার মায়ের মুক্তি মিলিবে তবে।
[রাসেল হোসেন, ১৫/১১/১৩]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

