আমি লিখতে পারিনা কবিতা
সইতে পারিনা অপমান অবহেলা
ভুলতে পারিনা নিজ চোখে দেখা অপরাধ সারাবেলা
ভাসতে পারিনা সুখের নৌকায় বইঠা ছাড়া কলাগাছের ভেলায়
চাঁদ তারা আর জোনাকিরা আমায় দেখলে ছন্দ বোলায়
আমি পারিনা মনে রাখতে, ভুলে যাই সব যন্ত্রের মত স্মৃতি শূন্য
আমি পারিনা নজরুলের কবিতার মত বিদ্রোহী হতে
পারিনা রবি ঠাকুরের কবিতার প্রেমিক হতে
নাই,কোন সুখ নাই আমার জীবনানন্দ দাশের মত প্রকৃতির সাথে
আমি শূন্য ,বোধ শূন্য হৃদয় শূন্য করুণা ভীতি দ্বিপদী যন্ত্র;
ডাইরি নেই,কবিতার খাতা নেই একটি সাহেবি কলমও নেই
আছে কীবোর্ড আর একটি মনিটর;শরীরের বাহিরে এগুলোই
আমার নিজস্ব হৃদপিণ্ডের বাহিরে অন্য হৃদযন্ত্র,কবিতার সূচনা লগ্ন
অন্য আমার জন্ম শুধু তোমার জন্য, যন্ত্রকবি নেই প্রেম আছে অসঙ্গতি।
[রাসেল হোসেন, ১২/১১/১৩]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

