somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সর্বাধিক দৈনিক প্রচারিত বলে দাবি করা পত্রিকাটার অনলাইন ভার্সন পড়া বাদ দিয়েছি।

১৮ ই জুলাই, ২০২১ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. একটু জিরিয়ে নিচ্ছিলাম। এমন নয় যে সারাদিন অনেক খাটাখাটনি করেছি; বরং কাজ না করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি- তাই একটু জিরিয়ে নেয়া।

২. বাংলাদেশের বনে-জংগলে গাধা পাওয়া যায়না। এদেশে গাধারা থাকে লোকালয়ে- আমাদের আশেপাশেই।

৩. পাবলিক ভাবছে যে মাস্ক পরা হচ্ছে শুধু একটা গর্ভমেন্ট অর্ডারমাত্র অথবা একটা আইন ; আসলে কি তাই? যেহেতু পাবলিকের কাজই হচ্ছে সোজা রাস্তায় না গিয়ে ঘোটপাকানো আর আইন অমান্য করে ধরা না পরার স্বর্গীয় স্বাদ নেয়া, তাই মাস্ক পরার প্রতি কোনা গা করছেনা তারা। যাবা যাবা খুব তাড়াতাড়িই স্বর্গে যাবা।

৪. আবার লকডাউনকে পাবলিক ভাবছে যে গর্ভমেন্ট তাদের জোর করে আটকিয়ে রেখেছে এবং লকডাউন শিথিল করাকে ভাবছে যে তাদের ছেড়ে দেয়া হয়েছে- আরে লকডাউন না হয় শিথিল হয়েছে, করোনা কি শিথিল হয়েছে? মরবি মরবি, তাড়াতাড়ি সাবধান হ!

৫. আর অন্য দিকে আমাদের কিছু সবজান্তা ময়লানা তো আছেই! কেউ স্বপ্নে দেখে, কেউ আবার হাদীসে খুজে পায় যে করোনা আমাদের ধরেবেনা-লেংটা করে পিটানো উচিত শালাদের।

৬. গতো ঈদে মামুন টাউট জেলে কি খেয়েছিলো তা আমাদের পরতিকা আলারা খুব যত্ন করে ছাপিয়েছিলো- এবারো চাই। আর ওই পিচ্চি-বনসাই-বামুনটার জেল দিনলিপি দৈনিক ভিত্তিতে প্রকাশ করা হোক।

৭. সর্বাধিক দৈনিক প্রচারিত বলে দাবি করা পত্রিকাটার অনলাইন ভার্সন পড়া বাদ দিয়েছি। কোনো নিউজ ওপেন করলেই ধুম করে একটা অ্যাড চলে আসে। চোখ যেদিকে যায় ওই শালার পুতের আ্যডও সেই দিকে যায়- হেই, আর ইউ ওয়াচিং মি?

৮. ইদানিং পত্রিকাআলারা নিউজ পেজেন্টের একটা নতুন ঢং ধরছে। হেডলাইন পড়ে বোঝার উপায় নাই যে সংবাদ টা কোথাকার, চটকদার হেডলাইন পড়ে, ভেতরে গিয়ে দেখবেন, খবরটা ভারতের উত্তর-খন্ড বা দক্ষিণ খন্ডের- বোগাস, রাবিশ, অল আর রাবিশ।

৯. সবশেষে, ওইদিন বারান্দায় বসে আছি, তাবলীগের এক হুজুর দেখি জোহর পড়তে মসজিদে যায়, বলা-বাহুল্য মুখে মাস্ক নাই তার। আমাকে বললো মসজিদে যাবেন না? আমি বললাম; না। সে বলে, আহেন আহেন, ভাগ্যে থাকলে এমনেই হইবো। আমিও বললাম, ভাগ্যে থাকলে এমনেই হইবো তাইলে চাকরি-বাকরি করেন কেনো? বাসায় বইসা থাকেতে পারেন না- ভাগ্যের খাওন এমনেই ঘরে আইবো।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২১ রাত ৮:২৩
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×