১-শিক্ষকঃ তুমি তিন বছর ধরে একই কাসে পড়ে আছ, তোমার লজ্জা হওয়া উচিত। তোমার বয়সে আমি প্রতি বছর প্রথম হতাম।
ছাত্রঃ আপনাকে নিশ্চয়ই ভাল মাস্টার পড়াত।
২-শিক্ষকঃ কি ব্যাপার? তোমার তিনটে চশমা কেন?
ছাত্রঃ একটা দিয়ে আমি লেখাপড়া করি। আরেকটা দিয়ে বাইরে ঘুরে বেড়াই এবং আরেকটি দিয়ে আগের দুটো খুঁজে বের করি!
৩-শিক্ষক : বাঙ্গালী জাতির প্রধান বৈশিষ্ট্য কি?
ছাত্র : বাঙ্গালী একাই একশ হয়, কিন্তু একশ বাঙ্গালী কখনই এক হতে পারে না।
৪-শিক্ষকঃ বাতাস, নদী এবং পানি এই তিনটির যে কোন একটির ওপর ২০ লাইন রচনা লিখ।
ছাত্রঃ এসব কি বলছেন স্যার? আমি তো কাগজের ওপর ছাড়া অন্য কারও ওপর লিখতে পারি না, স্যার!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


