somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুধু অবাক হই!

০৯ ই মে, ২০১১ ভোর ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম যেদিন ওয়ার্ডপ্রেস.কম এ ব্লগ লেখা শুরু করি, তখন এখানে তেমন বাংলা ব্লগ পাচ্ছিলাম না। হয়ত ছিলনা, অথবা খুঁজে না পাওয়াটা ছিল আমার নিছক ব্যর্থতা। মূলতে এ কারনেই আমি আমার প্রথম বাংলা ওয়ার্ডপ্রেস ব্লগ হতে চোরের মত পলায়ন করি।

ব্লগটির ঠিকানা আমার খেয়াল নেই। এর মধ্যে অনেকবার ই-মেইল আইডি পরিবর্তন করেছি। তেমনি পরিবর্তন হয়েছে আমার ব্যবহারকারীর নামও। পাসওয়ার্ডের বহর দেখলে তো যে কেউ মূর্ছা যাবে! তারউপর আমার এই মনটা, যা কিনা অতিরিক্ত পরিমান বেশী ভোলে। তাই একবার যা হারায় তা খুঁজে পাবার চেষ্টা করা আমার জন্য শুধু অসম্ভবই নই, অবাস্তবও বটে।

আজ বিডি.ওয়ার্ডপ্রেস.কম সাইটিতে ঢুকে আজকের সেরা ব্লগ ও পোস্টের নাম পেলাম। সেখান থেকেই শাখা প্রশাখার মত বেড়িয়ে আসতে শুরু করল অজশ্র বাংলা ব্লগ। যেন এর কোন শেষ নেই। সবগুলো ব্লগই কোন না কোন ভাবে অনন্য, অসাধারন। নিজেকে খুব ছোট লাগছিল। কি করছে আমি? কি হত যদি প্রতিদিন ১ ঘন্টা করে সময় দিতাম? তেমন কিছুইতো করতে পারলাম না। শুধু সময়ের গলাটিপে হত্যা করা ছাড়া।

সাথে অবশ্যই গর্বও হলো। এজন্য যে, বাংলা ভাষা এখন আর আগের মত নেই। মনে পড়ল এই সেদিন ৯৯% বাঙ্গালি বিজয় কি-বোর্ড ছাড়া বাংলা লেখা যায় জানত না। ফেসবুকে বাংলা স্টেটাস দিলে সবাই রাগান্বিত হয়ে মন্তব্য করত, "কি লিখেছিস ? কিছু বোঝা যায় না"। এইতো সেদিন, বাংলা ভাষার ব্যবহার ওয়েবজগতে বাড়াতে কতই না চেষ্টা করে গেছি সবার সাথে। যেন এক নতুন যুদ্ধে নেমিছিলাম সেদিন। রক্তে ছিল উত্তেজনা।

এখন পরিবেশ অনেক বদলে গেছে। চারিদিকে বাংলা ওয়েবসাইটের সংখ্যা হু হু করে বেড়ে চলছে। সবাই এখন বোঝে কোনটা মাতৃভাষা। কোন ভাষাটি আমার, শুধুই আমার। কোন ভাষায় লিখলে মনের সবগুলো জানালা যাবে খোলা। তাইতো এখন নিজেকে বলি, "পরিবেশ এখন বদলে গেছেরে, এখন তুই কেউ না। এখন তুই মৃত। তোর পূর্নজন্মের জন্য তুই কি প্রস্তুত?"

[প্রকাশিত: ব্যক্তিগত ব্লগ রতনের ব্লগ] এ
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×