somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কই রে আওয়ামী কানার দল, এই দ্যাখ কি হয়েছে B:-) :-& X( X((

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বগুড়া: জামায়াত-শিবিরের ওপর দোষ চাপাতে নিজের স্কুলে নিজেই আগুন দিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন স্থানীয় আওয়ামী লীগের কর্মী বগুড়ার এক প্রধান শিক্ষক। এ সময় তাকে বিক্ষুব্ধরা গণধোলাই শুরু করলে শাজাহানপুর থানার ওসির নেতৃত্বে পুলিশ এবং মেজর সুফি কামরুদ্দীনের নেতৃত্বে যৌথবাহিনী বিক্ষোভ নিয়ন্ত্রণে আনেন।

পরে এলাকাবাসীর দাবির মুখে ওই স্কুলশিক্ষককে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার পর শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শাজাহানপুর উপজেলার সুজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান সকালে স্কুলে আসেন। হরতালের কারণে এ সময় অন্যান্য শিক্ষকরা স্কুলে উপস্থিত ছিলেন না। এই সুযোগে আবদুল মান্নান স্কুলের দফতরি বাবুল হোসেনকে সঙ্গে নিয়ে স্কুলের আসবাবপত্রে আগুন লাগিয়ে দিয়ে চিৎকার শুরু করেন।

এ সময় স্থানীয়রা স্কুলের দফতরিকে আটক করলে সে জানায় তার কোনো দোষ নেই। প্রধান শিক্ষক আবদুল মান্নান নিজেই আগুন লাগিয়েছেন। পরে লোকজন প্রধান শিক্ষককে আটক করলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে পরিস্থিতি বেগতিক দেখে আবদুল মান্নান পালিয়ে যাবার চেষ্টা করেন। পরে ক্ষিপ্ত গ্রামবাসী তাকে ধরে স্কুলেই তালাবদ্ধ করে বিক্ষোভ করতে থাকেন।

খবর পেয়ে শাজাহানপুর থানার ওসি পুলশ ফোর্স নিয়ে শিক্ষককে উদ্ধারের চেষ্টা করলে গ্রামবাসী বাধা দেন। পরে সেখানে যৌথবাহিনীর একটি টিম উপস্থিত হয়ে ‘দোষী’ শিক্ষককে শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

শাজাহানপুর থানার ওসি আবদুল মান্নান জানান, সুজাবাদ স্কুলে আগুন লাগানো এবং প্রধান শিক্ষককে আটকে রাখার খবর পেয়ে আমরা শিক্ষককে উদ্ধার করেছি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন সেখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলে তিনি জানান।

সুজাবাদ স্কুলের দফতরি বাবুল হোসেন জানান, প্রধান শিক্ষক আবদুল মান্নান বগুড়া সদরের কলোনী এলাকার বাসিন্দা এবং বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী। মঙ্গলবার সকালে সবার আগে তিনি স্কুলে এসেই আসবাবপত্রে আগুন লাগানো শুরু করেন। আমি কিছু বুঝে ওঠার আগেই এলাকাবাসী এসে আমাকেসহ তাকে ধরে ফেলেন।
এইখানে
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×