somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ভূখণ্ড দাবির প্রতিক্রিয়া, বিহার বিজেপির ওয়েবসাইট হ্যাকড

২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির অন্যতম শীর্ষ নেতা সুব্রামনিয়ম স্বামী বাংলাদেশের কাছে এক-তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করায় বিহার প্রদেশ বিজেপির ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকাররা।




সোমবার মধ্যরাতে ওয়েবসাইটটি হ্যাক করা হয়। biharbjp.org নামের ওয়েবসাইটটি খুললে দেখা যায় তাতে বলিউড তারকা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক ও পুত্রবধূ ঐশ্বরিয়া রাই হাসিমুখে মধ্যমা উঁচু করে আছেন। তার নিচে লেখা ‘hello BJP, so u again demands Bangladeshi land?’ (হ্যালো বিজেপি, তোমরা কি আবার বাংলাদেশের ভূমি দাবি করবে?)



এরপর লাল অক্ষরে ইংরেজিতে লেখা আছে, Hard Protest againts the unjust claims of Bangladeshi land!! Ask fo forgiveness!! its not request, its warning to you. but see you again, security kiss by BANGLADESHI HACKER.



বার্তাটির বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‘বাংলাদেশি ভূখণ্ড দাবির প্রতি এটি জোরালো প্রতিবাদ। এর জন্য ক্ষমা চাওয়া উচিৎ। এটি অনুরোধ নয়, সতর্কবাণী। কিন্তু আবার দেখা হবে। বাংলাদেশি হ্যাকারদের পক্ষ থেকে তোমাদের একটি নিরাপত্তা চুমু।’



নিচে ‘অল বাংলাদেশি ফ্রিডম ফাইটার সাইবার-৭১ ফ্যামিলি’ নামে একটি হ্যাকার গ্রুপ এর দায় স্বীকার করেছে।



গত ১৯ এপ্রিল বিজেপির অন্যতম শীর্ষনেতা সুব্রামনিয়ম স্বামী গোহাটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের কাছে এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করেন। তিনি বলেন, খুলনা থেকে সিলেট পর্যন্ত সমান্তরাল রেখা টেনে এ জমি ভারতের হাতে ছেড়ে দিক বাংলাদেশ। কারণ দেশভাগের পর অধূনা বাংলাদেশ থেকে এক-তৃতীয়াংশ মুসলমান ভারতে অনুপ্রবেশ করেছে। তাদের ফিরিয়ে নিতে হবে বাংলাদেশকে। অন্যথায় এসব মুসলমানের সংস্থাপনের জন্য বাংলাদেশকে এক-তৃতীয়াংশ ভূখণ্ড ছাড়তে হবে।



তার এই বক্তব্য নিয়ে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া হয়। তবে বাংলাদেশ সরকার ও বিজেপির শীর্ষ নেতৃত্ব এখনো এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো :D

লিখেছেন জ্যাক স্মিথ, ০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:৩৮





অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো এবং নেইমার হলুদ কার্ড খাইলো। :D
ব্রাজিলের এই পরাজয়ের পিছনে অবশ্য আমার কোন দোষ নেই, আমি শুধু বৈজ্ঞানিকভাবে গবেষণা করে বলেছিলাম ব্রাজিল... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাইনি আমি আজীবন, ভালোবাসা ছাড়া

লিখেছেন রাজীব নুর, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০২



আমি ভাই টাকা চাই।
টাকা হলে সম্মান আর ভালোবাসা অটোমেটিক চলে আসবে। হ্যা এটাই বাস্তবতা। বর্তমান যুগটা অন্য রকম। যার টাকা নাই, তার কোনো মূল্য নাই। সম্মান নাই,... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫


একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন

×