মশা-চারদেয়ালের নিরাপত্তা-বুড়ো ভিক্ষুক
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সন্ধ্যার পর থেকেই মশার যন্ত্রনায় ঘরে টেকা দায় । মশা মারার স্প্রে মারলেও মশা মরে না অজ্ঞান হয়ে পরে থাকে কিন্তু কিছু সময় পর এসে আবার ঠিকই ডিস্টার্ব করে । আর কয়েল ? সে তো কিছুই না । কয়েলের উপরে এসে তারা নাচানাচি করে । ঘরের ভেতরেই আমি মশার কামড়ে অতিষ্ঠ। মশারী না টানিয়ে ঘুমাতে পারি না। চিন্তা করে দেখি রাস্তার কিনারে যে আলুথালু অবস্থায় পাগলটা বসে থাকে কিংবা বাসস্থানহীন যে ভিক্ষুকটি সারাদিন ভিক্ষা করে বেড়ায় সে রাতের বেলা খোলা আকাশের নিচে বা কোনো দালানকোঠার খোলা বারান্দায় কিভাবে ঘুমায় ? মশারা তাকে কেমন যন্ত্রনা দেয় ? এমনও হতে পারে বৃদ্ধ মানুষটা কয়েক দশক ধরে নরম বিছানার উষ্ণতা বা চারদেয়ালের নিয়াপত্তা থেকে দূরে । দিন একবেলা খাবারই হয়তো তার জীবনীশক্তি টিকিয়ে রেখেছে । তার মনের দুঃখ গুলো কেমন ? তার কষ্টগুলো কি আমাদের দুঃখের চেয়েও তীব্র থেকে তীব্রতর নীল হতে পারে না ? সে তো মানুষ। তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এসব তো মানুষ হিসেবে তার জন্মগত মৌলিক অধিকার। সে এসবের কোনো কিছুই ঠিকমত পাচ্ছে না । তাহলে সে মরে যাচ্ছে না কেন? তার কি উচিত নয় আত্মহত্যা করা? আমাদের কষ্ট কি তার কষ্টের চেয়েও আরো গভীর বিষাদময় ? যে জীবনে সে এতটুকু পায়নি হয়তো সে জীবনকেই সে অত্যন্ত ভালবাসে। কিংবা হতে পারে সংগ্রাম করে বেচে থাকা মানুষের সহজাত প্রবৃত্তি .।.।.।.।.।.।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২

আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫
ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।
ফেরেশতা বা মালাইকা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার অসাধারণ ও বিশেষ এক সৃষ্টি। তাঁরা নূরের তৈরি, অদৃশ্য, শক্তিশালী...
...বাকিটুকু পড়ুনএ বছর আমি ঈদ করার চেষ্টা করেছি অনেক। ফিলিস্তিনের মুখগুলি এখন আর আগের মতো বিরক্ত করে না। অ্যালগরিদম সরিয়ে রাখে; ইরানের মুখগুলি মিডিয়ার রাজনীতিতে সামনে আসে কম। তবে ঈদের শুরুতেই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।
সূরাঃ ২...
...বাকিটুকু পড়ুন