somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরীহ মানুষ হত্যা করলে শহীদ হয় না

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মহামারী, ডায়রিয়া, পানিতে নিমজ্জন, অগ্নিদগ্ধ, পক্ষাঘাত, গর্ভাবস্থা ও চাপা পড়ে [ঘর, বৃক্ষ, গাড়ি ধ্বংসস্তূপ প্রভৃতি] যারা মৃত্যুবরণ করবেন, ইসলামের দৃষ্টিতে তারা শহিদ হিসেবে পরিগণিত হবেন। [বুখারি ও আবু দাউদ] যারা শহীদের মর্যাদা প্রাপ্ত হন, ইসলামের দৃষ্টিতে তাদের কবর আজাব মাফ এবং জান্নাতে তারা অফুরন্ত নিয়ামত লাভ করবেন। রাসুল [সা.] আরো বলেন, আপনজনের মৃত্যুতে বিপদগ্রস্তদের যারা সান্ত্বনা দেয় ও সাহায্য করে, আল্লাহ তাদের কিয়ামতের দিন সম্মানের পোশাক পরিধান করাবেন এবং মৃত ব্যক্তির দাফন-কাফনে যারা শরীক হয়, উহুদ পর্বত পরিমাণ সওয়াব তাদের জন্য নির্ধারিত রয়েছে।

ইমাম রাগিব ইসপাহানী এবং অন্যান্য আরবী ভাষাতত্ত্ববিদ শাহাদাত শব্দটির অর্থ মোটামুটি একইরূপ লিখেছেন।

কেউ লিখেছেন শহীদ মানে উপস্থিত হয়ে স্বচক্ষে দেখে কিংবা অন্তরদৃষ্টি দিয়ে উপলব্ধি করে সাক্ষ্য দেয়া। আমরা দেখতে পাচ্ছি শাহাদাত শব্দের অর্থের সাথে জড়িত রয়েছে নিম্নোক্ত শব্দগুলো : উপস্থিতি, জানা, দেখা, দর্শন, অন্তর্দৃষ্টি, জ্ঞান কিংবা (স্বচক্ষে অথবা জ্ঞান চক্ষু দ্বারা অর্জিত) জ্ঞানের বিবরণ বা সাক্ষ্যদান, মন মগজ ও বিবেক বুদ্ধি দ্বারা উপলব্ধি করা প্রভৃতি।

“হানাফী মাযহাবে ‘শহীদ’ বলতে বুঝানো হয়েছে: (আশ্শহীদু হুয়া মান্ কুতিলা যুলমান, ছাওয়াউ কুতিলা ফি-হারবিন, আও কতালাহু বাগীউন, আও হারবিউন, আও কাত্তিউ তরিকিন, আও লিচ্ছুন) অর্থাৎ: “শহীদ ঐ ব্যক্তি (যে মুসলমান) অত্যাচারিত বা নির্যাতিত অবস্থায় নিহত হয়েছে। চাই তিনি যুদ্ধক্ষেত্রে নিহত হন অথবা কোনো বিদ্রোহী কিংবা কোনো শত্র“ তাকে হত্যা করুক অথবা কোনো চোর বা ডাকাত তাকে নিহত করুক।” (আব্দুর রহমান আল-জাযাইরী, কিতাবুল ফিক্হ ‘আলাল মাযাহিবিল আরবা’আ, ১/৫২৭-৫২৯ )

“শাফেয়ী মাযহাবে ‘শহীদ’ হলো: (শহীদুন লিদ্দুনিয়া ওয়াল আখিরাহ্: অহুয়া মান ক-তালাল কুফ্ফারি লি ই’লাই কালিমাতিল্লাহ্ িতা’য়ালা মিন গইরি রীয়াইন, অলা গুলুলিন মিনাল গনীমাহ্)। অর্থাৎ : “দুনিয়া ও আখিরাতের শহীদ হলেন: যিনি গনীমতের মাল গোপনে আত্মসাৎ অথবা মানুষের বাহ্বা কুড়ানোর উদ্দেশ্য ব্যতিরেকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহর কালিমা বুলন্দ করার উদ্দেশ্যে কাফিরদের সাথে যুদ্ধে নিহত হয়েছেন”। (আলাল মাযাহিবিল আরবা‘আ, প্রাগুক্ত)।

হাম্বলী মাযহাবে ‘শহীদ’ বলা হয়: (আশ্শহীদু হুয়া মান মা-তা বি-ছবাবিন কিতালি কুফ্ফারিন হীনা কিয়ামিল কিতাল) অর্থাৎ : “শহীদ তিনি, যিনি কাফিরদের সাথে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার সময় নিহত হয়েছেন”। (আলাল মাযাহিবিল আরবা‘আ, প্রাগুক্ত)

মালিকি মাযহাবে ‘শহীদ’ অর্থ: (আশ্শহীদু হুয়া মান কতালাহু কাফিরুন হারবিয়ুন আও কুতিলা ফি ম’রাকাতিন বাইনাল মুসলিমিন অল কুফ্ফার ) অর্থাৎ: “শহীদ ঐ ব্যক্তি, যাকে কোনো কাফির যোদ্ধা হত্যা করেছে অথবা মুসলমান ও কাফিরদের মধ্যে লড়াইয়ে মারা গিয়েছে।”(আলাল মাযাহিবিল আরবা‘আ, প্রাগুক্ত)

শহীদী মৃত্যুর লোপ দেখিয়ে জঙ্গীরা কিছু লোককে তাদের দলে নিতে চাইছে। সাবধান ধর্মের নামে নিরীহ মানুষ হত্যা করলে শহীদ হওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুন। আমিন।।

সূত্রঃ

১। Click This Link
২। http://islam.priyo.com/
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

×