আমি 10 বছর ধরে ঢাকার বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে ফ্রিল্যান্স লেখক হিসেবে রিপোর্ট, ফিচার, প্রবন্ধ লিখছি এবং প্রচুর সাক্ষাতকার নিয়েছি ইংরেজি ও বাংলা দু ভাষাতেই। এ পযন্ত 400 এরও বেশি লেখা ছাপা হয়েছে 20টিরও বেশি পত্রিকা ও ম্যাগাজিনে। আমি জানি আমাদের অনেক তরুনের মাঝে প্রচন্ড আগ্রহ রয়েছে পত্রিকায় লেখার ব্যপারে। আমি আমার নিজের অভিজ্ঞতা ও লেখালেখির ওপর লেখাপড়া থেকে নিচের টিপসগুলো দিচ্ছি। কারো উপকারে আসলে আনন্দিত হবো।
* আপনার পাঠকদের সমর্্পকে জানুন
* মনে রাখবেন লেখা কোন সহজ ও আরামদায়ক কাজ নয- তাই পরিশ্রম করুন
* সহজ ভাষায় লিখুন
* ব্যাকরণ ও বানান ভূল সমর্্পকে সচেতন হোন
* লেখা শেষ হলে আবার চেক করুন
* প্রচুর বই, পত্রিকা, ম্যাগাজিন পড়ুন
* আকর্ষণীয় শিরোনাম দিন
* যে বিষয়ে ভালো জানেন তা দিয়ে শুরু করুন
* খুব বড় বা ছোট করে ফেলবেননা আপনার প্রবন্ধকে
* অন্যদের লেখা কপি (চুরি) করবেননা
এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে আমি একটি প্রবন্ধ লিখেছি আমার সাহিত্য ব্লগে। (আমার পছন্দের লিংকে ক্লিক করুন) কেউ আগ্রহী হলে পড়ে দেখতে পারেন।
সংবাদপত্রে লেখালেখির ব্যপারে সামনে আরো লেখার আশা রইলো।
সবাইকে ধন্যবাদ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



