১.
আর একটা রাতের অপমৃত্যু....
মুগ্ধ চোখে মুর্মূষু রাতের দিকে তাকিয়ে থাকি
নিজের ছায়ায় খুঁজে পাই এক ভয়ানক পিশাচ
মুখোশের আড়ালে বিভৎস আমার চোখ ।
২.
আজো তোমার পদচিহ্ণ পড়ে আছে,
ধূসর হয়ে যাওয়া সময়ের পথে,
আরো কতটা পাড়ি দিতে হবে
সময়কে পিছে ফেলে এগিয়ে যেতে ?
৩.
তুমি কি শুনতে পাও ওদের আর্তনাদ
স্পর্শ কি পাও ওদের চোখের জলের,
একদিন ওদের চোখের জল শুকিয়ে যাবে
আর্তনাদ পরিণত হবে শেকল ভাঙ্গার ঝংকারে,
আমি অপেক্ষায় থাকি.....
অসহায় তোমার ওদের কোন প্রয়োজন থাকবে না ।
৪.
এরপর ফিরে আসি চিরপরিচিত ডেরায়
কিছু অগোছালো বই,নিতান্ত সাদামাটা বিছানা
আর তোমার জন্য লেখা কবিতার খাতা....
এত কিছুর ভিড়ে হারিয়ে যায় আমার রাতের ঘুম,
মহাকাল,আমি হারাবো তোমার মাঝে,
তুমি বিলীন হয়ে যাবে আমার অস্তিত্বে ।
মনূষ্য জন্মে এ আমার প্রতিজ্ঞা ।
৫.
তখন ভোর হয়ে আসে,
বুকের মধ্যে নিঃশব্দে জেগে থাকে
যুদ্ধহত ক্লান্ত সৈনিক ।
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।