বাংলাদেশের পুলিশ অফিসারদের বেশভূষায় চলনে বলনে আর একটু স্মার্ট আরো বেশি আত্মপ্রত্যয়ী করে তোলার কাজ শুরু হচ্ছে এবার৷ এবং তার জন্য এক নামি রূপচর্চাবিদ-এর ডাক পড়েছে পুলিশ মহলে।
বাংলাদেশের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র সারদা পুলিশ একাডেমির প্রধান মাজহারুল হক বলছেন, এই প্রকল্প পুলিশ অফিসারদের আত্মবিশ্বাস যেমন বাড়াবে তেমনি জনসমক্ষে তাদের দেখাবেও অনেক ভাল।
সারদা পুলিশ একাডেমীতে ১৪০ জন নতুন রিক্রুটকে রূপচর্চার সবক দেবেন যিনি, তাঁর নাম কানিজ আলমাস খান৷ ঢাকায় এবং থাইল্যান্ডে তাঁর বিউটি পার্লার রয়েছে৷ তিনি বলেছেন, ‘আমাকে যখন ডাকা হল, অবাক হয়েছিলাম৷ তবে মানুষ-যে তাদের বাইরে কেমন দেখাচ্ছে, সে-সম্পর্কে আরো বেশি সচেতন হয়ে উঠছে, এটা দারুণ ব্যাপার।
নারী পুরুষ সব পুলিশ অফিসারই এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন৷ বিউটিসিয়ান কানিজ আলমাস খান জানিয়েছেন, অফিসাররা সব ব্যাপারেই পরামর্শ চেয়েছেন - কোন্ রঙ-এর কাপড় তাঁরা পরবেন, কোন্ সুগন্ধী তাঁদের ব্যবহার করা উচিৎ - এই বিষয়গুলো তাঁরা জানতে খুবই উৎসাহী।
সূত্রঃ dw-world
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




