
-
-
-
-
মন হারানোর আনকোরা এই রাতে
কেড়ে নিলে যদি নির্ঘুম কবিতা,
স্মৃতির মৃণালে আজ নৈঃশব্দ্য হেঁটে
গালে দাগ রেখে যায় কার কথা?
শহরের শেষ বিকেলে যে স্বপ্ননদী গাঁথা
জলের স্রোত যদি কেড়ে নিলে,
নূপুর ছুঁয়ে তবে শ্রাবণ নামুক অযথা
ক্লান্ত দেহে সন্ধ্যা নেমে এলে।
স্বপ্নহীনের থাকেনা ফেরার পথ আঁকা
সাদা ক্যানভাসও যদি ছিঁড়ে নিলে,
আঁচলে বাঁধা পড়ে স্বভাব হলো বাঁকা
চোখের ভেতর কার বাঁধন যায় খুলে।
ওকে কেউ বলো শিখেছি আমিও
রাখতে মুড়ে আদর সেলফোনে,
একটা প্রেমিক খুঁজে কেউ দেখাও
যে পুরোপুরি প্রেমিকাকে জানে।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


