somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোগান্তি দিবস

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুনলাম ৭ ই মার্চ নাকি বাংলাদেশ আওয়ামীলীগ স্বরনকালের সবচেয়ে বড় জনসভা করবে, করুকগে আমাদের মত আমজনতার তাতে কি আসে যায়, আমাদের আনন্দ বাংলাদেশের ক্রিকেট টিমের জয়ে, আমাদের আনন্দ মুসা ইব্রাহিমের এভারেস্ট জয়ে, আমাদের আনন্দ পাগলীর পিতৃপরিচয়হীন মেয়েটার নুতন ঠিকানা খুজে পাওয়ায়, কিন্তু ফুটবলে বিনোদন না দিতে পারা এই দেশে এই রাজনৈতিক খেলার মধ্যেও আমরা কিছু বিনোদন খুজে পাই, যে বিনোদন দেয় আমাদের রাজনীতিবিদরাই,
গত জানুয়ারিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, কর্মদিবসে রাস্তা বন্ধ করে কোনো শোভাযাত্রা বা র্যালির অনুমতির দেওয়া হবে না। এমনকি আওয়ামী লীগও ছুটির দিনে তাঁদের অনুষ্ঠান কর্মসূচি ফেলবে, কিন্তু তারা ৭ ই মার্চে জনসভা করবে এবং সেটা নাকি স্বরনকালের সর্ববৃহৎ! বলি কি মাননীয় মন্ত্রী- ৭ ই মার্চ কি সরকারী বন্ধ থাকবে ? ( থাকলে আমাদের মত ঢাকিয়ানদের জন্য ভালোই হয়, যদি পারেন দুপুরে বিরিয়ানির ব্যবস্থাটা করে দিয়েন প্লিজ), আর যদি বন্ধ না থাকে তা হলে ঢাকা শহরের এই নীরিহ প্রাণিদের জন্য হলেও গনপরিবহন চালু রাখার ও রাস্তায় জনসমাবেশ বন্ধ রাখার ব্যবস্থা করুন।১৫ থেকে ২০ হাজার পরিবহন শ্রমিকদের “স্বেচ্ছায়“ সমাবেশে যাওয়া বন্ধ করুন, কিছুদিন আগেইতো বিএনপিকে নসিহৎ করলেন ঘরে কিংবা অফিসে বসে আন্দোলন করার জন্য, রাস্তায় কালো পতাকা মিছিলের কারনে নাকি ব্যপক ভোগান্তি হয়, বিএনপির জন্য যারা আন্দোলন সমাবেশ করে তারাতো ভিনগ্রহ থেকে আগত! আর হ্যাঁ, আরেকটা কথা, এ যুগে কেউ এসব “বিশাল সমাবেশ“ দেখে মুগ্ধ হয়না মন্ত্রী সাহেব বরং জনভোগান্তি সৃষ্টি করে নিজেদেরই ক্ষতি করবেন। আর কৌতুহলি মন জানতে চায়, পুলিশের আইজিপি সাহেব কি কি শর্তে সমাবেশের অনুমতি দিলেন?
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×