somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজি ফিচারিং নজরুল রবীন্দ্রনাথ মডু প্রমুখ

০২ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবীন্দ্রনাথ, নজরুল, কিংবা লালন ভক্তরা প্লিজ নিজ দায়ীত্বে পড়ুন।

আর মডুদের পড়ারই দরকার নাই।



মুল গান:

বুকের জমানো ব্যাথা
কান্নার নোনা জলে ঢেউ ভানে চোখের নদীতে।

অন্যের হাত ধরে চলে গেছো দুরে পারিনা তোমায় ভুলে যেতে

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?


রবীন্দ্রনাথ ভার্সন >>

"মম বক্ষ জুড়ি ব্যাথা, হেরিলো না কেউ,
কাদিনু বসিয়া অশ্রু নদে ক্ষণে ক্ষণে ভানিছে ঢেউ।

গিয়াছ চলিয়া ধরি অন্য হস্ত
কেমনে ভুলিব তব স্মৃতি সমস্ত।

হে প্রিয়ে হে প্রিয়ে তুমি কোথা? হে প্রিয়ে হে প্রিয়ে তুমি কোথা?


নজরুল ভার্সন >>

পাষাণ পাজরে জমিছে ব্যাথা
কোথা রে তুই গেছিস কোথা?
ধরেছিস কার হাত?
মানবো না আজ থামবো না আজ হবে যে সংঘাত।

কান্নার জল, ব্যাকুল আমি, ভানছে ঢেউ চোখে,
গড়বো শশ্মান, মারবো লাথি ঐ যুবকের মুখে।

যাবো আমি সেথা,
কোথা রে তুই কোথা?
কোথা রে তুই কোথা?


লালন ভার্সন >>

ওরেহহহ মোর মনের ভিতর জমিলো ব্যাথা
অচীন পাখি গেলো কোথা?

আট কুটুরী নয় দরজা ছাড়ি অন্যের হাত ধরে দিল পাড়ি।
তারে আমি ভুলতে না'রি।

ওরেহহহ লালন সাই কয় অরে পাখি,
কেনো মোরে দিলি ফাকি?
কোথায় গেলি ক্যামনে থাকি?
কোথায় গেলি ক্যামনে থাকি?
কোথায় গেলি ক্যামনে থাকি?


র‍্যাপ ভার্সন >>


হেই ইয়ো ইয়ো...
ও ম্যান বুকে জমেছে অনেক কষ্ট,
কষ্টের চোটে আমার মাথা আজ নষ্ট।

উথলে উঠেছে বুকে ঢেউ
আসে পাশে নেই কেউ।
হেই ইয়ো ইয়ো...

চলে গেছ অন্যের সাথে বলেছো বাই,
যাও যাও বেবি আমার ঠ্যাকা নাই।

শুধু ফেরত দিও সব চাইনিজের বিল।
নাইলে মাটিতে পড়বে না কিল
হেই ইয়ো ইয়ো..

হই...
বিল কই?
বিল কই?
বিল কই?


মডু বা নীতিমালা ভার্সন


প্রেম প্রসঙ্গ
১ (ক) তোমার আমার প্রেম হয়েছিলো সাধারণ প্রেমিক প্রেমিকা হিসেবে।

১ (খ) যে প্রেমে স্বাধীনভাবে আমরা আমাদের চিন্তা, মতামত অ সৃজনশীলতা প্রকাশ করতে পারতাম।

১ (গ) নীতিমালা অনুযায়ী কথা ছিলো আমরা একাধিক প্রেমিক প্রেমিকা রেজিষ্ট্রেষন করবো না।

ছ্যাকা প্রসঙ্গ
২(ক) কিন্তু তুমি ১(ক) ১(খ) ১(গ) তিনটি শর্তই ভঙ্গ করেছো।
২(খ) আমাকে কাচকলা দেখিয়ে অন্যের হাত ধরে চলে গেছো বহু দূরে।

শাস্থি প্রসঙ্গঃ
৩(ক)নীতিমালা অনুযায়ী এখন তোমার শাস্থি হবে।
৩(খ) তোমার আই পি এড্রেস সহ সব তথ্য পাবলিক করা হবে। মু হু হা হা হা।

স্ট্যান্ড প্রসঙ্গঃ
৪(ক) কেউ আমার সাথে দ্বীমত পোষন করতে পারবে না। করলেই ভিন্ন স্ট্যান্ডের বানিয়ে দেবো। হে হে।




Bonus track.

মডুরে মডু কোথায় যাস?
User info করবো ফাস।
ফাস কি হবে?
ছাড়বো ব্লগে
কফি খাবো রঙ্গীন মগে।
ব্লগ কি হবে?
সাইবারাইন।
ভিন্নমত করবো লাইন।
লাইন কি হবে?
খুবই সোজা
মিডিয়া হাউশ করবো পূজা।
অন্য সবাই বিক্রি হওয়া
মডুই কেবল সের-এ-সোয়া।
ব্লগকে দেবো কদুর হাড়ি
ব্লগার যাবে শশুর বাড়ি।


* এক কপি রাখলাম পার্সোনাল ব্লগে।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১২ সকাল ১১:৫৮
৬৭টি মন্তব্য ৫২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

×